ভয়াবহ ভূমিকম্পের পর ধেয়ে আসছে সুনামি! আছড়ে পড়তে পারে ১ মিটার উঁচু ঢেউ
জাপানের ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের জেরে কোনও হতাহতের খবর না থাকলেও সুনামির সতর্কতায় আতঙ্ক ছড়িয়েছে হানশু দ্বীপের উত্তর-পশ্চিম উপকূলে।
জাপানের ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের জেরে কোনও হতাহতের খবর না থাকলেও সুনামির সতর্কতায় আতঙ্ক ছড়িয়েছে হানশু দ্বীপের উত্তর-পশ্চিম উপকূলে। জাপানের আবহাওয়া সংস্থার পূর্বাভাস, ০.২ মিটার থেকে ১ মিটার পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে এই সুনামিতে। ইতিমধ্যে সমুদ্র উপকূল থেকে জনসাধারণকে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিন সকাল ১০টা ২২ মিনিট নাগাজ জাপানের সাকাটা শহরের দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৮ রিখটার স্কেল। সাকাট শহরের ৩০ কিলোমিটার অভ্যন্তরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। সংস্থাটি জানায়, ইয়ামাগতা ও নিগতা প্রদেশের উপকূলীয় এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
Earthquake of magnitude 6.5 occurred near West Coast of Honshu in Japan today at 18:52 IST
— ANI (@ANI) June 18, 2019
সমুদ্রপৃষ্ঠের ছ-মাইল গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। ফলে সমুদ্র বীভৎস রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তার জেরে বিশাল ঢেউ আছড়ে পড়তে পারে। ইউএসজিএস প্রেরিতে একটি মানচিত্রে ভূমিকম্পের অবস্থান স্পষ্ট দেখানো হয়েছে। মঙ্গলবার রাতে সুনামি আঘাত হানতে পারে বলে ঘোষণা করেছে আবহাওয়া সংস্থা।












Click it and Unblock the Notifications