নেপালের পশ্চিমাঞ্চলে মর্মান্তিক পথ দুর্ঘটনা, যাত্রীবোঝাই বাস খাদে পড়ে নিহত অন্তত ১৩, আহত ৩০ এর বেশি
নেপালের বাইটাদি জেলায় বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ১৩ জনের। উত্তরাখণ্ডের পিথোরাগড় সংলগ্ন এই সীমান্তবর্তী এলাকায় যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৩৪ জন।
পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ডাডেলধুরা হাসপাতালে আরও পাঁচজন যাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন মহিলা রয়েছেন। পশ্চিম নেপালের পুরচৌদি ৭ এলাকার বদগাঁও অঞ্চলে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় বাসিন্দা, নেপাল পুলিশ ও সশস্ত্র পুলিশ বাহিনীর (এপিএফ) উদ্ধারকারী দল রাতভর উদ্ধারকাজ চালায়। আহতদের দ্রুত বাইটাদি ও ডাডেলধুরা জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক দল নিরবচ্ছিন্নভাবে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন ও আশঙ্কাজনক অবস্থায় থাকা রোগীদের ওপর কড়া নজর রাখা হচ্ছে।
উদ্ধারকারী বাহিনীর প্রাথমিক অনুমান, পাহাড়ি রাস্তা বেয়ে ওঠার সময় অতিরিক্ত বোঝাই বাসটির প্রেসার পাইপ ফেটে যাওয়াতেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
এদিকে, বেশ কয়েকজন আহতের অবস্থা এখনও সংকটজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications