ভূমিকম্পে থরহরিকম্প, ছ’ঘণ্টায় গুনে গুনে ৪০ বার! কাটল আতঙ্কের রাত
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল গোটা এলাকা। আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষজন। একবার নয়, ছ’ঘণ্টায় গুনে গুনে ৪০ বার। শুধু ভূমিকম্পেই নয়, আতঙ্কেও কাঁপছে এলাকা।
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল গোটা এলাকা। আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষজন। একবার নয়, ছ'ঘণ্টায় গুনে গুনে ৪০ বার। শুধু ভূমিকম্পেই নয়, আতঙ্কেও কাঁপতে থাকলেন এলাকাবাসী। শুক্রবার রাতে এমনই এক ঘটনার সাক্ষী থাকল আলাস্কা। ভারতীয় সময় ১০টা ৫৯ মিনিটে ঘটে এই ভূমিকম্প। স্থানীয় সময় ছিল শুক্রবার বিকেল ৫টা ২৯ মিনিট।

সেই থেকে আতঙ্কের সূত্রপাত। এক ভয়ঙ্কর রাত কেটেছে আলাস্কাবাসীর। অবশ্য আতঙ্কের শেষ এখানেই নয়। আলাস্কার উপকূলবর্তী এলাকায় সুনামির সতর্কত জারি করা হয়েছে। এই ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৭.০ ম্যাগনিটিউড। ভূমিকম্পের উৎসস্থল ছিল ৪০.৯ কিলোমিটার গভীরে।
আলাস্কার এই এলাকায় প্রায় ৪ লক্ষ মানুষ বসবাস করেন। প্রথম কম্পন অনুভূত হওয়া থেকে শুরু করে ৬ ঘণ্টায় মোট ৪০ বার কেঁপেছে মাটি। এই আফটার শকের জেরে ঘুম ছুটেছে আলাস্তার উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের। এই আফটার শকগুলির সর্বোচ্চ তীবহ্রতা ছিল রিখটার স্কেলে ৫.৭ ম্যাগনিটিউড। তিনটির তীব্রতা পাঁচের বেশি, আর ১০টির তীব্রতা চারের বেশি। বাকিগুলি চারের কম।
এই ভূমিকম্পের জেরে আলাস্কার উপকূলবর্তী এলাকায় বেশ কিছু বাড়ি ভেঙে পড়েছে। উড়ালপুল ভেঙে পড়ার খবরও পাওয়া গিয়েছে। বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই ভূমিকম্পের জেরে। তবে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ায় কোনও মৃত্যুর খবর মেলেনি।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications