পাকিস্তানের মার্কেট প্লেসে ভয়াবহ বিস্ফোরণ, রিমোটের এক ক্লিকেই মৃত্যু মিছিল
ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ৩০ জনের। পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের মার্কেট প্লেসে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে আহত হয়েছে ৪০ জন।
ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ৩০ জনের। পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের মার্কেট প্লেসে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে আহত হয়েছে ৪০ জন। ওরাকজাই উপজাতীয় জেলার কালয়া বাজারের ইমামবার্গের কাছ থেকে এই বোমা বিস্ফোরণটি ঘটানো হয়েছিল। বাজারের সামনে মোটর সাইকেলে সঙ্গে সংযুক্ত ছিল রিমোর্ট কন্ট্রোলটি।

বিস্ফোরণের প্রকৃতি ছিল ভয়ঙ্কর। ঘটনার পরই উদ্ধারকার্য শুরু হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার কাছে ঝাঁপিয়ে পড়েছেন স্থানীয়রাও। প্রধানমন্ত্রী ইমরান খান বিস্ফোরণের ঘটনার নিন্দা করেছেন। নিহতদের পরিবারের উদ্দেশ্যে শোকবার্তা দিয়েছেন। আহতদের পরিবারেরও পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।
তিনি বলেন, আমরা নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করছি এবং তাদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। আহতদের সর্বোত্তম চিকিৎসা দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। শত্রুরা শান্তি বিঘ্নিত করছে বলে জানান, প্রধানমন্ত্রীর মুখপাত্র মেহমুদ খান।












Click it and Unblock the Notifications