ছিপ হাতে মাছ ধরছিল বালক, আচমকা জল থেকে উঠে এক যমদূত! ভিডিও মুহূর্তে ভাইরাল
ছিপ হাতে মাছ ধরছিল বছর সাতেকের ছেলেটি, আচমকা জল থেকে উঠে এক যমদূত
বিপদ কখন, কোথায় এবং কীভাবে লুকিয়ে থাকে, তার কিয়দংশও জানা যায় না। আবার বিপদ এমনভাবেই আসে তখন কিছু করার থাকে না। আট থেকে আসি কারও রক্ষে নেই এই বিপদে! কাতর স্বরে চিৎকার করেও আপনি বিপদ থেকে মুক্তি পাবেন না। এমনই এক ভয়ানক বিপদের ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। যা দেখে তাজ্জব হয়ে যেতে হয়। এমনকী সেই দৃশ্য দেখেও হৃদস্পন্দনও থেমে যাওয়ার জোগাড়।

যেন কয়েক মুহূর্তের জন্য হৃদস্পন্দন থেমে গিয়েছিল
ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার। ফ্লোরিডায় এক বালকের সামনে আচমকাই যে বিপদ আবির্ভূত হয়, তা দেখে আপনিও ভীত-সন্ত্রস্ত হয়ে পড়বেন। সম্প্রতি ভিডিওতে এমন ঘটনা দেখে হতবাক নেটিজেনরা। সেই ভাইরাল ভিডিও দেখে অনেকেই মনে হয়েছে- যেন কয়েক মুহূর্তের জন্য হৃদস্পন্দন থেমে গিয়েছিল।

মাছটি ডাঙাতেও তুলতেই সামনে এল ভয়ানক যমদূত
ছোটবেলায় বাবার সঙ্গে পুকুরে মাছ ধরতে যাওয়ার স্মৃতি কমবেশি সবরাই আছে। এমনই এক বছর সাতেকের ছেলে তাঁর বাবার সঙ্গে মাছ ধরতে গিয়েছিল একটি ঝিলে। ছিপ নিয়ে মাছ ধরছিল ছেলেটি। মাছে টোপও গিলেছিল। ধীরে ধীরে ছিপের ডোর গুটিয়ে আনছিল ছেলেটি। মাছটি ডাঙাতেও তুলে এনেছিল সে। তারপরই সামনে এল সেই ভয়ানক যমদূত।

ডাঙায় লাফিয়ে এসে মাছটিকে গিলে নিল সেই যমদূত
মাছটি ডাঙায় সবে উঠেছে, ছেলেটি মাছটা ছিপের কাঁটামুক্ত করতে যাবে, এমন সময় পুকুর থেকে লাফিয়ে উঠল একটি বিশালাকৃতির কুমীর। ডাঙায় লাফিয়ে এসে মাছটিকে গিলে ফেলে সে। আর ছেলেটি ভয়ঙ্কর চিৎকার করে ওঠে। বাবা-ছেলে কেউই জানতেন না যে পুকুরে একটি বিশালাকৃতির কুমীর আছে। ফলে প্রায় মৃত্যুমুখে পড়ে যায় বছর সাতেকের ওই ছেলে।

মাছের বদলে ছেলেটিও কুমীরের পেটে যেতে পারত
ছেলেটি মাছ ধরার ছিপ দিয়ে মাছ ধরলেও কুমির এসে মাছটি ছিনিয়ে নেয়। ছেলেটি কোনওরকমে পালিয়ে বাঁচে সে যাত্রায়। কিন্তু যে ভাবে লাফিয়ে কুমীরটি উঠে এসছিল ডাঙায় তাতে মাছের বদলে ছেলেটিও কুমীরের পেটে যেতে পারত। এ যাত্রায় রক্ষা মিলেছে। ছেলেটিকে সুস্থাবস্থায় ফিরে পেয়েছে বাবা।

ছেলের মাছ ধরার দৃশ্য ভিডিও করার সময় ভয়ানক-কাণ্ড
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম কোস্টে। শন ম্যাকমাহন নামে এক ব্যক্তি তাঁর ছেলে ডসনকে নিয়ে তাদের বাড়ির কাছে একটি ঝিলে মাছ ধরতে গিয়েছিলেন। সেখানে তিনি তাঁর ছেলের মাছ ধরার দৃশ্য ভিডিও করছিলেন। তখনই ঘটে চাঞ্চল্যকর ঘটনা। পুকর থেকে বিশালাকৃতির কুমীর উঠে আসে। আর ছেলেটির ধরা মাছ গিলে নেয়।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল
ভাইরাল ভিডিও-তে দেখা গিয়েছে, মাছটি পুকুরের পাড়ে আনার সঙ্গে সঙ্গেই কুমীরটি জল থেকে লাফিয়ে ডাঙায় এসে মাছটি গিলে নেয়। এই অসাবধানতায় বড় বিপদ হতে পারত, কিন্তু সৌভাগ্যবশত তা হয়নি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। আর এই ভিডিওটি দেখে নেটিজেনরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। ঝড়ের গতিতে তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।












Click it and Unblock the Notifications