বিমান হাইজ্যাকের ছক কষে ককপিট থেকে ফোন, পাইলটের তৎপরতায় জালে বন্দুকবাজ

বাংলাদেশে ঢাকা থেকে দুবাইগামী বিমান হাইজ্যাকের ঘটনায় সন্দেহভাজনকে গ্রেফতার করলেন নিরাপত্তারক্ষীরা।

বাংলাদেশে ঢাকা থেকে দুবাইগামী বিমান হাইজ্যাকের ঘটনায় সন্দেহভাজনকে গ্রেফতার করলেন নিরাপত্তারক্ষীরা। প্লেন হাইজ্যাকের হুমকি ফোন আসার পরই জরুরি ভিত্তিতে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে বিমান। তারপরই যাত্রীদের নিরাপদে নামিয়ে সন্দেহভাজনকে বিমানের মধ্যে ঘিরে ফেলা হয়। ঘণ্টা খানেকের চেষ্টায় সন্দেহভাজনকে গ্রেফতার করতে সম্ভভবপর হন নিরাপত্তাকর্মীরা।

বিমান হাইজ্যাকের প্ল্যান করে ককপিট থেকে ফোন

বাংলাদেশ সূত্রে জানানো হয়েছে, কোনও যাত্রী হতাহত হননি। পাইলট ও দুই স্ক্রুকেও নিরাপদে বের করে আনা গিয়েছে। তবে ককপিটে ঢুকে বিমান অপহরণের হুমকি দেওয়ার পর চট্টগ্রাম বিমানবন্দরের কড়া নিরাপত্তা ভেদ করে পালাতে পারেনি সন্দেহভাজন। শেষপর্যন্ত নিরাপত্তারক্ষীদের হাতে তাঁকে ধরা পড়তে হয়েছে।

এদিন ঢাকা বিমানবন্দর থেকে উড়ানের পরই ককপিটে ঢুকে বন্দুকবাজ হুমকি দেয় বিমান হাইজ্যাকের। তারপরই জরুরি ভিত্তিতে চট্টগ্রাম শাহ আমানত ইন্টারন্যাশনাল বিমানবন্দরে অবতরণ করানো হয় বিজি-১৪৭ বিমানটিকে। বন্দুকবাজ বিমানের ভিতরেই রয়েছে। পাইলট ও স্ক্রুও বিমানের ভিতরে আটকে রয়েছেন। বিমানটি থেকে গুলির শব্দও শোনা যায়। নিরাপত্তারক্ষীরা ঘিরে রেখেছে বিমানটিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+