৫০ শতাংশ কোভিড রোগীর অতিরিক্ত স্বাস্থ্য-জটিলতা দেখা দিচ্ছে, গবেষণায় তথ্য

কোভিডে আক্রান্ত দু'জনের মধ্যে একজনের শরীরে অতিরিক্ত স্বাস্থ্য জটিলতা দেখা দিচ্ছে। ব্রিটেনের ৭৩,১৯৭ প্রাপ্তবয়স্ক রোগীদের মধ্যে এই গবেষণা থেকে উঠে এসেছে চাঞ্ল্যকর তথ্য।

কোভিডে আক্রান্ত দু'জনের মধ্যে একজনের শরীরে অতিরিক্ত স্বাস্থ্য জটিলতা দেখা দিচ্ছে। ব্রিটেনের ৭৩,১৯৭ প্রাপ্তবয়স্ক রোগীদের মধ্যে এই গবেষণা থেকে উঠে এসেছে চাঞ্ল্যকর তথ্য। ল্যানসেটে প্রকাশিত এই সমীক্ষায় দেখা গেছে, কোভিড হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৪৯.৭ শতাংশের কমপক্ষে একটি করে কম্লিকেশন রয়েছে।

৫০ শতাংশ কোভিড রোগীর অতিরিক্ত স্বাস্থ্য-জটিলতা দেখা দিচ্ছে

গবেষণায় প্রকাশ, এই জটিলতার প্রকোপ কেবলমাত্র হাসপাতালে ভর্তির সময় মৃত্যুর উচ্চ ঝুঁকির সঙ্গেই জড়িত ছিল না। করোনা থেকে অব্যাহতি পাওয়া রোগীদের প্রতিরোধ ক্ষমতাও হ্রাস পেয়েছিল। স্বাস্থ্য জটিলতার পাশাপাশি অল্প বয়সীদের উপর দীর্ঘ কোভিডের প্রভাবগুলির উপরও এই সমীক্ষা চালানো হয়েছিল।

এই সমীক্ষায় দেখা গেছে, কোভিড-১৯ রোগীদের মধ্যে ২৭ শতাংশ ১৯ থেকে ২৯ বছর বয়সী মানুষের শরীরে কোনও অর্গান সিস্টেমে আরও আঘাত বা আক্রমণ হয়েছে। আর ৩০ থেকে ৩৯ বছর বয়সীদের মধ্যে ৩৭ শতাংশ মানুষ একইরকম জটিলতার শিকার হয়েছেন।

কোভিড-১৯ রোগীদের রিপোর্ট করা সবচেয়ে বেশি মানুষের স্বাস্থ্য জটিলতার মধ্যে রেনাল, শ্বাসযন্ত্র এবং সিস্টেমিক জটিলতা অন্তর্ভুক্ত। কিডনি সংক্রমণ, সম্ভাব্য এআরডিএস, যকৃতের সংক্রমণ, রক্তাল্পতা এবং কার্ডিয়াক অ্যারিথমিয়া-সহ প্রতিটি অঙ্গ সিস্টেমের মধ্যে নির্দিষ্ট জটিলতাগুলিও জানানো হয়েছিল।

সমীক্ষায় দাবি করা হয়েছে, ১৯ থেকে ২৯ বছর বয়সের প্রায় ১৩ শতাংশ রোগী এবং ৩০ থেকে ৩৯ বছর বয়সের ১৭ শতাংশ রোগী একবার হাসপাতাল থেকে অব্যাহতিপ্রাপ্ত হয়েও ফের আক্রান্ত হয়েছেন। কোভিড ১৯ হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সমস্ত বয়সের লোকদের উপর সমীক্ষায় এই তাৎক্ষণিক জটিলতা চিহ্নিত করা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+