ভয়াবহ ভূমিকম্প আঘাত হানল ফিলিপিন্সের উত্তরাঞ্চলে, আতঙ্কে বাড়ি থেকে পথে এলাকাবাসী
ফিলিপিন্সের উত্তরাঞ্চলে আঘাত হানল ভয়াবহ ভূমিকম্প। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, এলাকাবাসী বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। থরথর করে কাঁপতে থাকে বাড়ি-ঘর।
ফিলিপিন্সের উত্তরাঞ্চলে আঘাত হানল ভয়াবহ ভূমিকম্প। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, এলাকাবাসী বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। থরথর করে কাঁপতে থাকে বাড়ি-ঘর। এই ভূমিকম্পের ফলে বেশ কিছু ক্ষতি হয়েছে, তবে হতাহতের খবর এখনও মেলেনি। ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৭.১ মাত্রা।

বুধবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলাপিন্সের বিস্তীর্ণ অঞ্চল। ফিলপাইনের রাজধানীতে বিল্ডিং থেকে সবাইকে রস্তায় নেমে আসতে হয়। আতঙ্কেক হুড়মুড়িয়ে সবাই বাড়ি ছেড়ে 'আশ্রয়' নেয় পথে। বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। অনেক বাড়ি পড়ে গিয়েছে। কোথায় কী ক্ষতি হল, তা জানার চেষ্টা চালানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।
ফিলিপিন্সের ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্য়ান্ড সিসমোলজির তরফে জানানো হয়েছে ভূমিকম্পটি ফিলিপাইনেরই কেন্দ্রস্থল ছিল আবরা প্রদেশের পাহাড়ি এলাকা। বেশ কয়েকটি আফটারশক হয়েছিল ভূমিকম্পের ফলে। ওই পাহাড়ি এলাকায় ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৩ ম্যাগনিটিউড। এরপর বেশ কয়েকটি আফটার শক হয়। ভূমিকম্পের উৎসছিল ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার বা ১৫ মাইল গভীরে। ইনস্টিটিফটের তরফে সতর্ক করে দেওয়া হয়েছে, আরও আফটারশক হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রবল কম্পনের ফলে ভবন ও ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে। তবে ঘরবাড়ি পড়ে গিয়েছে বা কোনও মানুষ হতাহত হয়েছেন, এমন খবর মেলেনি।
মার্কিন ভূতাত্ত্বিকরা জানিয়েছেন ভূমিকম্পের শক্তি যদি ৭-এর উপরে হয়, তবে তা মারাত্মক আকার নেয়। আবার তার উৎসস্থল যদি হয় ১০ কিলোমিটার গভীরে বা ৬ মাইল গভীরে, তার ভয়াবহতা আরও তীব্র আকার নিতে পারে। তার ফেল ক্ষতির পরিমাণ অনেক বেশি হওয়ার সম্ভাবনা থাকে। অগভীর ভূমিকম্প সবসময় বেশি ক্ষতিসাধন করে। যত গভীরে উৎসস্থল হবে, তত কম ক্ষতি হয়।
ফিলিপিন্সের ভূমিকম্পটি ছিল প্রায় ২৫ কিলোমিটার গভীরে। ফলে রিখটার স্কেলে তার মাত্রা ৭.১ থাকলেও সে অর্থে ক্ষতি করেনি। কিন্তু এর গভীরতা যদি হল ১০ কিলোমিটারের মধ্যে তবে তছনছ হয়ে যেত ফিলাপাইনের রাজধানী শহর। এ যাত্রায় ফিলিপিন্স বেঁচে গিয়েছে ভয়াবহ ভূমিকম্পের হাত থেকে।
আবহবিদরা জানিয়েছেন, ফিলাপিন্স প্রশান্ত মহাসাগরের 'রিং অফ ফায়ারে' অবস্থান করছে। ফলে ফিলিপিন্স বড্ড বেশি ভূমিকম্পপ্রবণ। প্রশান্ত মহাসাগরের চারপাশে ত্রুটির একটি চাপ যেখানে বিশ্বের বেশিরভাগ ভূমিকম্প ঘটায়। শুধু ভূমিকম্প নয়, আরও নানা প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। বছরে ২০টি টাইফুন বা গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আঘাত করে এই উপকূলে। ফিলিপিন্স তাই বিশ্বের সবথেকে দুর্যোগপ্রবণ দেশের মধ্যে একটি। এখানে উল্লেখ্য, ১৯৯০ সালে উত্তর ফিলিপিন্সে ৭,৭ মাত্রার একটি ভূমিকম্পে প্রায় ২০০০ লোক মারা গিয়েছিল।












Click it and Unblock the Notifications