মালদ্বীপে বিদেশি শ্রমিকদের বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৯ জন ভারতীয়

মালদ্বীপে বিদেশি শ্রমিকদের বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয় জন ভারতীয়ের মৃত্যু

মালদ্বীপের রাজধানী মালের ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। মালের দুটি বাড়ি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েচে। এই দুটি বাড়িতে মূলত ভিন দেশ থেকে আসা শ্রমিকরা বাস করতেন। মৃতদের মধ্যে ৯ জন ভারতীয় বলে জানা গিয়েছে। মালদ্বীপের দমকলের কর্মীরা ১০টি মৃতদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে মালদ্বীপের দমকলের কর্মীরা মনে করছেন, নীচে গ্যারেজের থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। জানা গিয়েছে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশের একজন নাগরিকের মৃত্যু হয়েছে।

মালদ্বীপে বিদেশি শ্রমিকদের বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৯ জন ভারতীয়

মালদ্বীপের রাজধানী মাফান্নু এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ১০ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় নয় জন ভারতীয় শ্রমিক ও একজন বাংলাদেশী শ্রমিকের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত একটা নাগাদ আগুন লাগে। মালদ্বীপের দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, এম নিরুফেহি নামে একটি বাড়িতে আগুন লাগে। সেখান আগুন পাশের সেনরোজ নামের একটি বাড়িতে ছড়িয়ে পড়ে। এই দুটো বাড়িতেই মূলত ভিন দেশ থেকে আসা শ্রমিকরা বাস করতেন বলে জানা গিয়েছে। এই দুটো বাড়িতে ঠিক কতজন শ্রমিক থাকতেন, তা এখনও স্পষ্ট নয় বলেই মালদ্বীপ প্রশাসনের তরফে জানানো হয়েছে।

মালদ্বীপের স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুটি বাড়িতে মোট ২০ জন শ্রমিক থাকতেন। অগ্নিকাণ্ডের পর বেশ কয়েকজন শ্রমিককে প্রাণভয়ে বাড়ি দুটো থেকে বেরিয়ে আসতে দেখা যায় বলে প্রতিবেশীরা জানিয়েছেন। মালদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভয়াবহ অগ্নিকাণ্ডে দলকল কর্মীরা ১৪ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে চার ঘণ্টা সময় লাগে বলে জানা গিয়েছে। দমকলের তরফে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া বাড়ি দুটিতে ২০ জনের বেশি শ্রমিক থাকতেন।

মালদ্বীপে স্থানীয় প্রশাসনের তরফে এখনও আগুন লাগার কারণ স্পষ্ট করেনি। তবে মালদ্বীপের দমকল সূত্রে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এম নিরুফেহি বাড়িটির নীচের তলায় একটি গ্যারেজ রয়েছে। সেখান থেকে আগুন লাগে। তবে হাসপাতালে আহত অবস্থায় বেশ কয়েকজন শ্রমিককে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় প্রশাসন সূত্রে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মালদ্বীপে প্রচুর বিদেশি শ্রমিক কর্মসংস্থানের উদ্দেশে পাড়ি দেয়। জানা গিয়েছে, মালদ্বীপে পুরুষ শ্রমিকের সংখ্যা প্রায় ২৫০,০০০। তারমধ্যে বেশিরভাগ ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীঙ্কার বাসিন্দা। মায়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের একাংশ মালদ্বীপে আশ্রয় নিয়েছেন। তাঁরাও শ্রমিকের কাজ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+