তির ছুটে এল সন্তানসম্ভবা মহিলাকে লক্ষ্য করে, আশ্চর্য রক্ষা গর্ভস্থ শিশুর, মর্মান্তিক ঘটনা

গর্ভের সন্তান কোনওপ্রকারে রক্ষা পেলেও, বাঁচানো গেল না সানাকে। ভারতীয় বংশোদ্ভুত মহিলা তিরবিদ্ধ হয়ে মারা গেলেন সুদূর লন্ডনের বুকে।

সকালে বাড়ির কাজে ব্যস্ত সন্তানসম্ভবা সানা। স্বামী লনে বসে কাগজ পড়ছিলেন। এমন সময় হঠাৎ সানাকে লক্ষ্য করে ছুটে এল তির। তিরবিদ্ধ সানাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হল না। গর্ভের সন্তান কোনওপ্রকারে রক্ষা পেলেও, বাঁচানো গেল না সানাকে। ভারতীয় বংশোদ্ভুত মহিলা তিরবিদ্ধ হয়ে মারা গেলেন সুদূর লন্ডনের বুকে।

বাড়িতে তিরবিদ্ধ সন্তানসম্ভবা মহিলা, আশ্চর্য রক্ষা গর্ভস্থ শিশুর, লন্ডনে মর্মান্তিক ঘটনা

পুলিশ এই ঘটনার প্রাথমিক তদন্তে মনে করছে, এই খুনের নেপথ্যে রয়েছে মহিলার পরিচিত কেউ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, নিহত মহিলার নাম দেবী উন্মাথালেগাড্ডু। বয়ল ৩৫। সাত বছর আগে তার বিয়ে হয়েছিল ইমতিয়াজ মহম্মদেল সঙ্গে। নাম পরিবর্তন করে দেবী হয়েছিলেন সানা মহম্মদ খান।

সানা ও ইমতিয়াজের দুই কন্যা সন্তান রয়েছে। এবার তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছিলেন তিনি। এর আগেও এক বিয়ে করেছিলেন দেবী। তাদের তিন সন্তান রয়েছে। লন্ডনের ইলফোর্ডে থাকতেন। সোমবার সকালে ইমতিয়াজ লক্ষ্য করেন এক আততায়ী সানার দিকে তির তাক করে রয়েছেন। সানাকে সাবধান করার আগেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা।

আততায়ীর ছোঁড়া তির বিদ্ধ করে মহিলার শরীর। মুহূর্তের মধ্যেই বেপাত্তা হয়ে যায় আততায়ী। তড়িঘড়ি স্ত্রীকে নিয়ে হাসপাতালে ছোটেন ইমতিয়াজ। মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে শিশুটিকে বাঁচানো গিয়েছে। ইমতিয়াজ সদ্যোজাতের নাম রেখেছেন ইব্রাহিম। সন্তান প্রসবের এক মাস আগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। সদ্যোজাত ইব্রাহিম মাকে পেল না ভূমিষ্ঠ হয়েও।

পুলিশ প্রাথমিক তদন্তে মনে করছে, সানার পূর্ব পরিচিত কেউ এই হামলা করেছে। এই হামলার পিছনে পুরনো সম্পর্কের জটিলতা থাকতে পারে বলে মনে করছে পুলিশ। এক অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে জারি করা হয়েছে খুনের মামলার অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+