বালুচিস্তান জেলা আদালতের কাছে ভয়াবহ বোমা বিস্ফোরণ! কমপক্ষে সাতজন নিহত
পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের জেলা আদালতের কাছে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এই ঘটানয় আহত হয়েছেন আরও কয়েকজন।
পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের জেলা আদালতের কাছে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এই ঘটানয় আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার শাহরাহ-ই-আদালতের নিকটবর্তী কোয়েটা প্রেসক্লাবে বিক্ষোভ চলাকালীন এই বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। নিরাপত্তারক্ষীরা এই ঘটনায় তদন্ত প্রক্রিয়া শুরু করেছে ইতিমধ্যেই।

ভয়াবহ এই বিস্ফোরণের কারণে আশেপাশে পার্ক করা বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনার অদ্যাবধি পরেই সুরক্ষা কর্মীরা এই অঞ্চলটিকে ঘিরে রেখেছে এবং তল্লাশি অভিযান চালাচ্ছে। তদন্তকারীরা জানিয়েছেন বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।
কোয়েটা সিভিল হাসপাতালের মুখপাত্র ওয়াসিম বেজ জানিয়েছেন, এই ঘটনায় কমপক্ষে সাতজন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া ল্যাঙ্গোভ জানান, বিস্ফোরণে নিহতদের সংখ্যা বাড়তে পারে।












Click it and Unblock the Notifications