Earthquake: ভয়াবহ ভূমিকম্প টোঙ্গায়, জারি করা হয়েছে সুনামির সতর্কতাও
মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পের রেশ এখনও কাটেনি। এরইমধ্যে প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী দেশ টোঙ্গায় ফের ভূমিকম্প হল। সোমবার সকালের দিকে(স্থানীয় সময় অনুসারে) টোঙ্গায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.১। ফলে এই দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) পক্ষ থেকে প্রশান্ত মহাসাগরীয় এই দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে ভূমিকম্পের তীব্রতা দেখে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল টোঙ্গার প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এই দেশটি বরাবরই ভূমিকম্প প্রবণ। এর আগেও টোঙ্গায় একাধিকবার ভূমিকম্প হয়েছে। টোঙ্গা মূলত কতগুলি দ্বীপের সমষ্টি একটি দেশ। এখানে মোট জন সংখ্যা ১ লক্ষ।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) পক্ষ থেকে বলা হয়েছে, এই ভূমিকম্প অত্যন্ত বিপজ্জনক। এর ফলে টোঙ্গার উপকূল বরাবর ৩০০ কিমি পর্যন্ত সুনামি আছড়ে পড়তে পারে।একে ভয়াবহ ভূমিকম্প, তারমধ্যে আবার সুনামির সতর্কতা। ফলে ব্যাপক উদ্বেগের মধ্যে আছেন টোঙ্গার মানুষ।
বিশেষজ্ঞদের মতে, সাগরের নীচে ভূমিকম্প হলেই তার পরেই সুমামি সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকেই. । তথ্য অনুসারে, সোমবার স্থানীয় সময় ভোরের দিকে ভূমিকম্পটি হয়। সেই সময় টোঙ্গার অধিকাংশ বাসিন্দা ঘুমোচ্ছিলেন। ভয়াবহ ভূমিকম্পে বাসিন্দাদের ঘুম ভেঙে যায়। এরপরই তাদের জন্য সুনামি সতর্কতাও জারি করার কথা শোনেন। ফলে আতঙ্ক দ্বিগুণ হয়েছে বাসিন্দাদের মধ্যে।
শুধু টোঙ্গায় নয়,আশেপাশের রাষ্ট্রগুলিতেও সুনামি আছড়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার দূরে এই দেশটির অবস্থান। সাদা বালুকাময় সৈকতই টোঙ্গার মূল সৌন্দর্য। পলিনেশীয় অঞ্চলে দ্বীপ রাষ্ট্র টোঙ্গা। মোট ১৭১টি দ্বীপ নিয়ে গঠিত এই দেশে ১ লক্ষ জনসংখ্যার বেশির ভাগই দেশটির মূল দ্বীপ টোঙ্গাটাপুতে বসবাস করেন।
এর আগে ২০২২ সালে নভেম্বর মাসেও এই দ্বীপরাষ্ট্রে ভূমিকম্প হয়েছিল, তখনও সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ কত সেটা সঠিকভাবে জানা যায়নি।












Click it and Unblock the Notifications