বিমানের চাকায় ঝুলে ১১ ঘণ্টা পাড়ি! দুঃসাহসিক-যাত্রায় অক্ষত যাত্রী, অবাক দুনিয়া
বিমানের চাকায় ঝুলে ১১ ঘণ্টা পাড়ি! দুঃসাহসিক-যাত্রায় অক্ষত যাত্রী, অবাক দুনিয়া
বিমানের চাকা আঁকড়ে তিনি ১১ ঘণ্টা পাড়ি দিয়েও অক্ষত থেকেছেন। পৌঁছে গিয়েছেন দক্ষিণ আফ্রিকা থেকে সুদূর নেদারল্যান্ডে। সারা দুনিয়া আজ বিস্মিত যাত্রীর এই দুঃসাহসিক অভিযানে। অভিযানই বলতে হচ্ছে। কারণ এ তো আর এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য বিলাসবহুল বিমান যাত্রা নয়। জীবনের ঝুঁকি নিয়ে দুঃসাহসিক পাড়ি।

বিমানের চাকায় ঝুলে দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ড
ঘটনাটি ঘটেছে ডাচ এয়ারলাইন্সে। ডাচ এয়ারলাইন্সের একটি বিমান দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডে ফিরছিল। তখনও দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে নেদারল্যান্ডের আমস্টারডমে পৌঁছতে ওই যাত্রী বিমানে উঠতে পারেননি। তিনি সকলের চোখ এড়িয়ে বিমান ছাড়ার পূর্ব মুহূর্তে চাকায় ঝুলে পড়েন। তারপরই শুরু হয় সেই দুঃসাহসিক অভিযান।

বিমানের চাকায় ঝুলে ১১ ঘণ্টার যাত্রাপথ পেরিয়েও অক্ষত
এক-আধ নয়, ১১ ঘণ্টার যাত্রাপথ পেরোতে হবে জোহানেসবার্গ থেকে আমস্টারডমে পৌঁছতে। সেই যাত্রাপথ পেরিয়ে তিনি অক্ষতই রয়েছেন। মাঝে কেনিয়ার নাইরোবিতে একবার থেমেছিল বিমানটি। সেখানেও তিনি ধরা পড়েননি। একইভাবে নাইরোবি থেকে তিনি আমস্টারডমে পৌঁছে যান। এই ঘটনায় বিমান কর্তৃপক্ষ শুধু অবাকই নয়, তাঁরা অস্বাভাবিক বলেও ব্যাখ্যা করেছেন।

বিমানের চাকায় ঝুলে দীর্ঘ পথ অতিক্রম করার পরও বেঁচে যাত্রী
বিমান কর্তৃপক্ষের কথায়, একটা লম্বা পথ বিমানের চাকায় ঝুলে অতিক্রম করার পর তার বেঁচে যাওয়ার সম্ভাবনা প্রায় থাকেই না। তার কারণ বিমান যে উচ্চতা দিয়ে যায়, সেখানে অক্সিজেনের মাত্রা খুবই কম থাকে। প্রচন্ড ঠান্ডা এবং হাওয়ার দাপট। এই পরিস্থিতিতে বেঁচে থাকা খুবই কঠিন। খুবই কঠিন হাওয়ার ওই গতির সঙ্গে লড়াই চালিয়ে অক্ষত থাকা।

বিমানের নোজ হুইল সেকশনে অর্থাৎ সামনের চাকায় ছিলেন যাত্রী
নেদারল্যান্ডের রয়্যাস ডাচ মিলিটারি পুলিশ জানিয়েছে, বিমানের নোজ হুইল সেকশনে অর্থাৎ সামনের চাকায় ছিলেন ওই ব্যক্তি। আমস্টারডমে নামার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সুস্থ রয়েছেন। তবে তাঁর নাম ও পরিচয় প্রকাশ করতে রাজি নয় বিমান কর্তৃপক্ষ। তিনি কোন দেশের নাগরিক তাও প্রকাশ করা হয়নি বিমান কর্তৃপক্ষের তরফে।

বিমানবন্দরে ফ্লাইট অবতরণের পরেই চাকা থেকে নামেন যাত্রী
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি যে বেঁচে রয়েছেন, সেটাই বড় ব্যাপার। আমস্টারডমের শিফোল বিমানবন্দরে ফ্লাইট অবতরণের পরেই চাকা থেকে নেমে আসেন ওই ব্যক্তি। তা দেখে হইচই পড়ে যায় বিমানবন্দরে। জোহানেসবার্গ থেকেই তিনি লুকিয়ে ছিলেন ওই স্থানে নাকি নাইরোবি থেকে ওঠেন তা নিশ্চিত করা যায়নি এখনও।

কাবুলে এমনই এক ঘটনার মর্মান্তিক সাক্ষী থেকেছিল বিশ্ব
আফগানিস্তানে তালিবান শাসনের মুহূর্তে কাবুলে এমনই এক ঘটনার মর্মান্তিক সাক্ষী থেকেছিল বিশ্ব। তালিবান শাসন থেকে পালিয়ে বাঁচার জন্য। মার্কিন বিমানের চাকা আঁকড়ে পাড়ি দিয়েছিল দু-জন যাত্রী। তাঁদের শেষরক্ষা হয়নি। আমেরিকা পৌঁছতে চাকায় ঝুলে পড়েছিল তাঁরা। কিন্তু কয়েক হাজারফুট উঁচু থেকে আছড়ে পড়ে প্রাণ হারান তাঁরা দুজনেই।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications