এয়ার টার্বুল্যান্সের মধ্যে সিঙ্গাপুরগামী বিমান! মাঝ আকাশে প্রবল ঝাঁকুনিতে এক যাত্রীর মৃত্যু, আহত ৩০
লন্ডন থেকে সিঙ্গাপুরগামী বিমানে মাঝ আকাশে এয়ার টার্বুল্যান্সের প্রবল ঝাঁকুনি। যার জেরে এক যাত্রীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ত্রিশজন। এই ঘটনার পরেই বিমানটি ব্যাংককে জরুরি অবতরণে বাধ্য হয়। মৃত যাত্রী বিদেশি বলে জানা গিয়েছে।
সিঙ্গাপুরগামী বিমান SQ321 স্থানীয় সময় বিকেল ৩.৪৫-এ ব্যাংককে জরুরি অবতরণ করে। তারপরেই জরুরি পরিষেবার বাহনগুলি বিমানবন্দরের টারম্যাকের দিকে ছুটতে শুরু করে।

লন্ডন থেকে সিঙ্গাপুরগামী বিমান দুর্ঘটনাগ্রস্ত
সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে, বিমানটি লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে ওড়ার পরে প্রচণ্ড ঝাঁকুনির মধ্যে পড়ে। সিঙ্গাপুর এয়ারলাইন্স বিবৃতি দিয়ে জানিয়েছে, তাঁদের যাত্রী এবং ক্রু সদস্যরা যে মর্মান্তিক অভিজ্ঞতার মধ্যে পড়েছিলেন, তার জন্য তারা দুঃখিত।
মৃত এক, আহত ৩০
বিমান সংস্থার তরফে বিবৃতিতে বলা হয়েছে, বোয়িং ৭৭৭ বিমানে মোট ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্রু ছিলেন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং ত্রিশজন আহত হয়েছেন। প্রকাশিত খবর অনুযায়ী, আহতদের মধ্যে আঠারোজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং অন্য বারোজনকে হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে কারও আঘাতের প্রকৃতি এখনও প্রকাশ করা হয়নি।
ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে জানা গিয়েছে, বিমানটি আন্দামান সাগরের ওপরে থাকার সময় মাত্র পাঁচ মিনিটের মধ্যে ১৮০০ মিটারের বেশি নেমে যায়। ঘটনাটি যে সময় ঘটেছে, সেই সময় থাইল্যান্ডের কিছু অংশে বর্ষার কারণে বজ্রপাত এবং ঝড় চলছিল।
জরুরি অবতরণ
ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৩.৩৫-এ সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমান থেকে বিমানবন্দরে জরুরি অবতরণের অনুরোধ করা হয়। বলা হয় বিমানযাত্রীরা অনেকেই ঝাঁকুনিতে আহত হয়েছেন। বিমানটি অবতরণের পরে আহতদের জন্য মেডিক্যাল টিম পাঠানো হয়।
শোকপ্রকাশ
সিঙ্গাপুরের পরিবহণমন্ত্রী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। গত ২০১৮ ও ২০১৯-এ দুটি মারাত্মক দুর্ঘটনার পরে গত জানুয়ারিতে আলাস্কা এয়ারলাইন্সের একটি বিমান একইভাবে দুর্ঘটনাগ্রস্ত হয়। তারপর এদিনের এই ঘটনা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications