প্রতি সপ্তাহে কাজের ফাঁকে যৌন মিলনের জন্য কর্মচারীদের সবেতন ছুটি?
সারাসপ্তাহ কাজের পর সপ্তাহে একদিন ১ ঘন্টার সবেতন ছুটি পেলেন। মালিকপক্ষ বলছেন আপনি বাড়ি যান এবং সেক্স করে আসুন। ভাবুন তো কেমন হবে!
স্টকহোম, ২৪ ফেব্রুয়ারি : সারাসপ্তাহ কাজের পর সপ্তাহে একদিন ১ ঘন্টার সবেতন ছুটি পেলেন। মালিকপক্ষ বলছেন আপনি বাড়ি যান এবং সেক্স করে আসুন। ভাবুন তো কেমন হবে! না, এটা কল্পনা নয় বরং বাস্তব হতে চলেছে। তবে এদেশে নয়, সুইডেনে। সুইডেনে পুরকর্মীদের জন্য স্থানীয় জনপ্রতিনিধি এমন প্রস্তাবই রেখেছেন।[(ছবি) দেহব্যবসার বিপুল চাহিদা মেটাতে যৌনপল্লি চলবে 'সেক্স রোবটেই'!]
আসলে সুইডেন প্রশাসনের এই উদ্যোগের পিছনে দুটি মূল উদ্দেশ্যে রয়েছে। প্রথমত, কর্মচারীদের কর্মজীবনে ভারসাম্য বজায় রাখা এবং দ্বিতীয়ত, স্থানীয় এলাকায় জন্মহার বৃদ্ধি করা। আর সেই কারণেই পুরকর্মীদের প্রতি সপ্তাহে একবার করে ১ ঘন্টার জন্য ছুটি দেওয়া হয়, যাতে তারা বাড়ি গিয়ে যৌনমিলনে আবদ্ধ হতে পারেন। তার জন্য আলাদা টাকাও দেওয়া হয়।[নয়াদিল্লি : মদ্যপ অবস্থায় দেওয়ালে মাথা থেঁতলে স্ত্রীকে খুন করে মৃতদেহর সঙ্গে যৌনমিলন স্বামীর!]

সুইডেনকে এমনিতেই কর্মচারী কল্যাণে মুক্তমণা হিসাবে গণ্য করা হয়। ৪৮০ দিনের পিতৃত্বকালীন ছুটি, আন্তর্জাতিক স্বাস্থ্যসুরক্ষা আরও নানা সুযোগসুবিধা দেওয়া হয়।[সমকামী যৌনতা উপভোগ করে মেয়ে গোরিলারাও!]
ওভারটর্নিয়া উত্তর শহরের জনপ্রতিনিধি পার এরিক মুসকোস পুরসভার ৫৫০ কর্মীর জন্য এই কাজের ফাঁকে সবতেন যৌনতার ছুটির প্রস্তাব দিয়েছেন। তাঁর দাবি, এর ফলে দীর্ঘদিনের নিস্প্রভ বিবাহিত জীবনে প্রাণ সঞ্চার হবে, কর্মীরা কাজ করার ক্ষেত্রে নয়া উদ্যম পাবেন। তাছাড়া স্থানীয় জন্মহার যেভাবে ক্রমশ কমতে থাকছে তাও উর্ধ্বমুখী হবে।[এই ক্রিকেটার যত রান করেছেন, তার চেয়ে বেশি মেয়ের শয্যাসঙ্গী হয়েছেন!]
তবে এই একঘন্টার ছুটি নিয়ে ঘুমলে, বা বন্ধুদের সঙ্গে আড্ডা দিলে, কিংবা অন্য কাজ করলে চলবে না। যৌনমিলন এক্সারসাইজও বটে, যা শরীরে ফিটনেস বৃদ্ধি করে। তাই ছুটির এই একঘন্টায় শুধুমাত্র সঙ্গীর সঙ্গে যৌনমিলই করতে হবে। তবেই ছুটি মিলবে। তবে এই প্রস্তাব পাশ করার জন্য কাউন্সিল সদস্যদের ৩১ জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সম্মতি পেতে হবে।
মুসকোসের এই প্রস্তাব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। এই প্রস্তাব আদৌও পাস হবে কি না তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।












Click it and Unblock the Notifications