পূর্ব আফ্রিকাতে প্রবাসী ভারতীয়ের শরীরেও এবার করোনার থাবা
শুধু ভারতে নয় এবার পূর্ব আফ্রিকাতেও প্রবাসী ভারতীয়ের শরীরে মিলল করোনা ভাইরাসের চিহ্ন। সূত্রের খবর, রুয়ান্ডায় ডাক্তারি পরীক্ষার পর এক প্রবাসী ভারতীয়ের শরীরে করোনাভাইরাসের চিহ্ন পাওয়া গেছে।

সূত্রের খবর, গোটা পূর্ব আফ্রিকার মধ্যে এই প্রথম কোনো ভারতীয়ের শরীরে করোনা সংক্রমণের খবর পাওয়া গেল। শনিবার এই বিষয়ে নিশ্চয়তা দেয় সে দেশের স্বাস্থ্য মন্ত্রক। পাশাপাশি একটি বিবৃতিতে তারা জানিয়েছেন গত ৮ই মার্চ মুম্বই থেকে রাওয়ান্ডায় ফিরেছিলেন ওই ব্যক্তি।
এরপর ১৩ই মার্চ তার ডাক্তারি পরীক্ষায় প্রথম করোনা ভাইরাসের সংক্রমণের খবরটি পাওয়া যায়। বিবৃতিতে আরও বলা হয়েছে, তিনি বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তাক চিকিত্সা চলছে এবং অন্য রোগীদের থেকে তাকে আলাদাও রাখা হয়েছে। একই সাথে করোনা সংক্রান্ত কোনো জরুরী প্রয়োজনের জন্য টোল ফ্রি নম্বর ১১৪ ডায়াল করার কথা বলে সে দেশের স্বাস্থ্য মন্ত্রক।
পূর্ব আফ্রিকার দেশ গুলির মধ্যে এটাই করোনা সংক্রমণের দ্বিতীয় ঘটনা। প্রথম সংক্রমণের খবর পাওয়া যায় কেনিয়া থেকে। এদিকে ভারতে শবিবার দুপুর পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৮৩ ছাড়িয়ে দেছে। বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা যেখানে প্রায় দেড় লক্ষ। এই প্রাণঘাতী ভাইরাসের থাবায় মারা গেছেন প্রায় ৫০০০ মানুষ।












Click it and Unblock the Notifications