এলিয়েন ভেবে বন্ধুকে খুন যুবকের, কোথায় ঘটল এমন অদ্ভূত ঘটনা
নিজের বন্ধুকে ভিনগ্রহের বাসিন্দা বা এলিয়েন ভেবে এক ব্যক্তি খুন করেছে। সেই ঘটনার ভিত্তিতেই তাকে সাজা দিয়েছে সুইস আদালত।
এক সুইস আর্ট ডিলারকে সাড়ে ১২ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। অভিযোগ ছিল নিজের বন্ধুকে ভিনগ্রহের বাসিন্দা বা এলিয়েন ভেবে সে খুন করেছে। সেই ঘটনার ভিত্তিতেই সাজা শোনানো হয়েছে।
সাজাপ্রাপ্তের নাম বেনেট ভন বের্তেস। তার বয়স ৩২ বছর। খুনের সময়ে সে মাদক ও অ্যালকোহলের নেশায় বুঁদ ছিল। যার খুন হয়েছে সেই অ্যালেক্স মর্গ্যানের বয়স ২৩ বছর। ২০১৪ সালের ডিসেম্বরে সে জুরিখে বেনেটের সঙ্গে দেখা করতে গিয়েছিল।

সেখানে রাতে পার্টি করে ভোরে বাড়ি ফেরে দুজনে। কোনও একটি বিষয় নিয়ে বচসা ও পরে হাতাহাতি শুরু হলে কাঁচের ভাঙা টুকরো নিয়ে অ্যালেক্সকে কোপায় বেনেট। পরে মোমদানি দিয়ে ঘা দিয়ে খুন করে। নেশার ঘোরে তার মনে হয়েছিল, অ্যালেক্স একজন এলিয়েন ও তাকে খুন করতে এসেছে।
পুলিশ জানিয়েছে, ২০১১ সালে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়তে গিয়ে বেনেট ও অ্যালেক্সের বন্ধুত্ব হয়। তারপর দুজনে নিজের নিজের পথে ফিরে যায়। তবে ২০১৪ সালে বন্ধুর সঙ্গে দেখা করতে এসেই বেঘোরে প্রাণ হারাতে হল অ্যালেক্সকে।












Click it and Unblock the Notifications