বন্দুকের নিশানায় রেখে এক পুরুষকে গণধর্ষণ দুই মহিলার

এক অভিযুক্তকে পুলিশ শনাক্ত করেছে। তার নাম সিয়েরা রস। তার দুই সন্তানও রয়েছে। শিকাগো পুলিশ সিয়েরা ও তার সঙ্গীকে গ্রেফতার করেছে। ওই মহিলা পীড়িত ব্যক্তিকে বন্দুকের নিশানায় রেখে ধর্ষণ করেছে বলে অভিযোগ।
পুলিশ সূত্রের খবর অনুযায়ী, ৩৩ বছরের ওই ব্যাক্তিকে তাদের গাড়িতে ওঠার প্রস্তাব দেয় অভিযুক্ত দুই মহিলা। তখনও দুই মহিলার পরিকল্পনা সম্পর্কে অজ্ঞাচ ছিলেন ওই ব্যক্তি। এর পর গাড়িতে উঠতেই রস ব্যাগ থেকে বন্দুক বের করে ওই ব্যক্তির দিকে তাক করে। এরপর তাঁকে জোর করা হয়, গাড়ির পিছনের আসনে যাওয়ার জন্য। এরপরে বন্দুকের নিশানায় রেখে ওই ব্যক্তিকে জামকাপড় খুলে ফেলার জন্য জোর দেওয়া হয়। এরপর প্রথমে রস ও পরে তার অপর মহিলা বন্ধুর সঙ্গে যৌন মিলনে বাধ্য করা হয় ব্যক্তিকে।
শুধু তাই নয়, ওই ব্যক্তির কাছ থেকে ২০০ ডলার এবং ক্রেডিট কার্ড ছিনতাই করে ওই দুই মহিলা। এর পর সামনে দিয়ে একটি ট্য়াক্সি আসতে দেখে কোনওমতে নগ্ন অবস্থাতেই দৌড়ে গিয়ে ওই ট্যাক্সিতে উঠে পড়েন ওই ব্যক্তি।
উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে ওই ব্যক্তি রসের গাড়ির লাইসেন্স প্লেটের ছবি তোলেন। ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পুলিশ রসকে গ্রেফতার করে। সূত্রের খবর অনুযায়ী, অভিযুক্তকে এর আগে দেহ ব্যবসার দায়ে গ্রেফতার করেছিল পুলিশ। এক্ষেত্রে তাকে ধর্ষণ ও সশস্ত্র ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।












Click it and Unblock the Notifications