মাঝ আকাশে বিমান থেকে পড়ে গেলেন ব্যক্তি, দেহ মিলল লন্ডনের এক বাড়ির বাগানে

লুকিয়ে বিমানে সফর করছিলেন তিনি। কেনিয়া থেকে লন্ডনগামী বিমানে উঠে পড়েছিলেন ওই ব্যক্তি। লন্ডনের হিথরো বিমান বন্দরে নামার ঠিক আগেই ঘটল বিপত্তি। বিমান থেকে পড়ে গেলেন তিনি। সঙ্গে সঙ্গে মৃত্যু।

লুকিয়ে বিমানে সফর করছিলেন তিনি। কেনিয়া থেকে লন্ডনগামী বিমানে উঠে পড়েছিলেন ওই ব্যক্তি। লন্ডনের হিথরো বিমান বন্দরে নামার ঠিক আগেই ঘটল বিপত্তি। বিমান থেকে পড়ে গেলেন তিনি। সঙ্গে সঙ্গে মৃত্যু। দেহ মিলল লন্ডনের বিমান বন্দরের কাছে এক ব্যক্তির বাড়ির বাগানে। বাগানের মালিক সঙ্গে সঙ্গে খবর দেন বিমানবন্দর কর্তৃপক্ষকে। প্রথমে আমল না দিলেও, পুলিশ মৃতদেহটি পরীক্ষার পর নিশ্চিত হয় অনেক উঁচু থেকে পড়ার আগেই মারা গিয়েছিলেন সেই ব্যক্তি। তদন্ত শুরু করেছে লন্ডনের মেট্রোপলিটন পুলিস।

মাঝ আকাশে বিমান থেকে পড়ে গেলেন ব্যক্তি, দেহ মিলল লন্ডনের এক বাড়ির বাগানে

৩০ জুন কেনিয়ার নাইরোবি থেকে লন্ডন আসছিল কেনিয়া এয়ারওয়েেজর বিমানটি। লন্ডনের ক্ল্যাপহাম অঞ্চলে একটি বাগানের মালিক জানিয়েছেন, প্রতিদিনের মতই বিমান ওঠানামা করছিল। কিন্তু আচমকাই খুব জোরে একটা মানুষকে আকাশ থেকে মাটিতে পড়তে দেখেন। তিনি নিশ্চিত ছিলেন মৃতদেহটা বিমান থেকেই নিচে পড়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে কেনিয়ার রাজধানী নাইরোবি-র আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে হিথরোগামী সেই বিমানের নিচে চাকার ঠিক ওপরে বসে এক ব্যক্তি লুকিয়ে সফর করছিল। মাঝ আকাশেই তার মৃত্যু হয় তার। বিমানটি অবতরণের সময় কাত হতেই মৃতদেহটি মাটিতে পড়ে যায়। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+