মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হলেন এক ফরাসী! মর্মান্তিক সেই ভিডিও দেখুন

এক ফরাসি ব্যক্তি মুসলমানদের পবিত্রতম স্থান মক্কার গ্র্যান্ড মসজিদের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

মক্কার গ্র্যান্ড মস্কের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক ফরাসি নাগরিক। শুক্রবার সন্ধ্যায় নামাজের সময় এই ঘটনা ঘটে। মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়ায়। দ্রুত পুলিশ ও চিকিৎসা কর্মীরা ছুটে এসেও তাঁকে বাঁচাতে পারেনি। মুসলিমদের পবিত্রতম ধর্মস্থলে এই ঘটনা ঘটায় অনেকেই মর্মাহত।

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হলেন এক ফরাসী!

ঘটনার একটি ফুটেজ ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। রমজান মাসে জুম্মার নামাজ উপলক্ষে বিপুল লোকের ভিড় হয়েছিল গ্র্যান্ড মসজিদে। ওই ফুটেজে দেখা যাচ্ছে মসজিদের সুউচ্চ ছাদ থেকে এক ব্যক্তি ঝাঁপ দিয়ে দিচ্ছেন। নিচে সমবেত তীর্থযাত্রীদের মধ্য়ে গিয়ে পড়ে তাঁর দেহ। আচমকা ঘটা এই ঘটনায় আতঙ্কে চিৎকার করে ওঠেন নামাজিরা। মুহুর্তে ছুটে আসে পুলিশ ও প্যারামেডিক বাহিনী। কিন্তু অত উপর থেকে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে সৌদি পুলিশ।

ফ্রান্সের বিদেশ দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন ওই ব্যক্তি ফরাসি নাগরিক। তবে তিনি তার নাম ধাম কিছু জানাননি। এই ঘটনায় প্রশ্ন উঠছে গ্র্যান্ড মস্কের নিরাপত্তা নিয়ে। অনেকেরই প্রশ্ন সুরক্ষা বলয় পেরিয়ে ওই ব্যক্তি মসজিদের ছাদে উঠলেন কীকরে? তাছাড়া মসজিদের ছাদে অনেক উঁচু লোহার বেড়া দেওয়া আছে। তা পেরিয়ে তিনি লাফিয়ে পড়লেন কিভাবে, সবটাই তদন্ত করে দেখছে পুলিশ।

সামনেই হজ আসছে। হজের সময় লক্ষ লক্ষ তীর্থযাত্রী প্রায় একমাস ধরে আসেন এই মসজিদে। কাজেই তার আগে এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে সৌদি প্রশাসন। অবশ্য এই মসজিদে এরকম ঘটনা এই প্রথম নয়। ২০১৭-র ফেব্রুয়ারিতেও এক সৌদি নাগরিক কাবা শরিফের সামনে গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছিলেন। সেক্ষেত্রে অবশ্য তাকে প্রতিহত করতে পেরেছিল পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+