মহাকাশ অভিযানের ইতিহাসে নয়া রেকর্ড, স্পেস স্টেশনে প্রথমবার মানুষ পৌঁছে নজির গড়ল চিনা রকেট
প্রথমবারের স্পেস স্টেশনে মানুষ পৌঁছে নয়া রেকর্ড চিনা রকেটের
মহাকাশ গবেষণার ইতিমধ্যেই নিজের বড়সড় ছাপ রাখতে শুরু করেছে চিন। চাঁদ থেকে মাটি-পাথর তুলে আনার পাশাপাশি ইতিমধ্যেই মঙ্গলে রোবটও পাঠিয়েছে বেজিং। এবার বৃহস্পতিবার, ৩ জন নভোশ্চরকে মহাকাশে পাঠাল চিন। নতুন মহাকাশ স্টেশন তৈরির উদ্দেশ্যেই তাদের এই নয়া অভিযান।

মহাকাশ গবেষণার ইতিহাসে ফের নতুন ইতিহাস চিনের
এই অভিযানই এখন পর্যন্ত চিনের দীর্ঘতম মানুবযুক্ত মহাকাশ অভিযান। এমনকী আন্তর্জাতি স্পেস স্টেশনে মানুষ পাঠানোর ক্ষেত্রে এটাই চিনের প্রথম উদ্যোগ বলেও মনে করা হচ্ছে। বৃহষষ্পতিবার সকাল ৯টা ২২ মিনিটে চিনের গোবি মরুভূমির জিউকুয়ান লঞ্চ সেন্টার থেকে লং মার্চ-২এফ ওয়াই১২ রকেটটির মাধ্যমে শেনজহু-১২ মহাকাশ যানটিকে প্রথম উৎক্ষেপণ করা হয়।

সাত ঘণ্টার যাত্রা শেষে অবশেষে মহাকাশে ৩ চিনা নভঃশ্চর
প্রায় সাত ঘণ্টার বেশি সময় ধরে যাত্রা শেষে অবশেষে তিন নভঃশ্চর নাই হাইশেং, লিউ বোমিং এবং তাং হংবোকে তিংয়াংগং স্টেশনে পৌঁছায়। তবে এই স্পেস স্টেশনরটির কাজ পুরোমাত্রয় শেষ করতে এখনও দীর্ঘ সময় লাগবে বলে জানাচ্ছে চিনা ম্যানড স্পেস এজেন্সি। এর জন্য চিনের তরফে মোট চারটি মহাকাশ অভিযানের পরিকল্পনা করা হয়েছে চিনের তরফে।

ভিডিও শেয়ার করেই সাফল্যের বার্তা চিনের
প্রথম দফায় সফল ভাবে ও নিরাপদে মহাকাশচারীদের স্পেস স্টেশনে পৌঁছাতে পেরে স্বভাবতই খুশির জোয়ার চিনা মহাকাশ বিজ্ঞানীদের মহলে। এমনকী নির্দিষ্ট সময় অনুসারে চিন গোটা কাজ শেষ করতে পারলে মহাকাশ গবেষণার ইতিহাসে যে যুগান্তকারী পদক্ষেপ হিসেবেই স্বীকৃত হবে তা বলাই বাহুল্য। এদিকে তিংয়াংগং স্টেশনে পা রাখা মাত্রই মহাকাশচারীদের অভিজ্ঞতার বর্ণঁণা দিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে চিনের তরফে।

নব নির্মিত স্পেস স্টেশনে ৩ মাস থাকবেন তিন নভঃশ্চর
এদিকে চিনের এই নতুন মহাকাশ মিশনের কমান্ডার হলেন নাই হাইশেং। তার দলের অন্য দুজন সদস্য লিউ বোমিং এবং তাং হংবো আবার চিনা সামরিক বাহিনীর সদস্য। তিন মহাকাশচারীই স্পেসস্যুট পরে স্পেসওয়াকের জন্য ৬০০০ ঘন্টারও বেশি প্রশিক্ষণ নিয়েছেন বলে জানা যাচ্ছে। আগামী তিন মাস তাদের তিয়াংগং স্পেস স্টেশনে থাকার কথা রয়েছে বলে খবর। যদিও প্রথম দফার কাজ শেষের আগেই ইতিমধ্যেই দ্বিতীয় দফার মহাকাশ অভিযানে তোড়জোড় শুরু করে ফেলেছে বেজিং।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications