আমেরিকায় বরফের বিশাল টুকরো পড়ল প্লেন থেকে, মারা গেল পোষা ছাগল
প্লেনের শব্দ শুনলেই আতঙ্কে থাকছেন ক্যাসিডি লুইস নামে এক ব্যক্তি। অতি সম্প্রতি তার বাড়ির পাশেই বরফের টুকরো পড়েছিল উপর থেকে। প্রাথমিকভাবে মনে করা হয়েছে ওই বরফের টুকরো বিমান থেকে পড়েছিল।
আশ্চর্যজনক এই ঘটনাটি আমেরিকায়। শুধু তাইই নয়। ওই আছড়ে পড়া বরফের আঘাতে একটি পোশা ছাগলও মারা গিয়েছে। ছাগলটি ক্যাসিডি নামক ওই মহিলার পোষ্য ছিল। গত ৬ মে উতাহ প্রদেশে এই ঘটনা দেখা গিয়েছে। সকাল সাড়ে নটা নাগাদ এই বরফের টুকরো পড়েছিল উপর থেকে।

ওই এলাকার বিমান বন্দরের কাছাকাছিই বাস ক্যাসিডি লুইসের৷ তিনি সেদিন সকালে প্রচণ্ড শব্দ শুনতে পান। বিমান বাড়ির উপর গেলে শব্দ হয় ঠিকই। কিন্তু এ তো বিকট এক শব্দ! কী হয়েছে দেখতে বাড়ির বাইরে এসেছিলেন তিনি। তখনই তার চোখ কপালে ওঠে।
বাড়ির ভিতর এটা কী পড়েছে? চারদিক ছড়িয়েছিটিয়ে আছে একাধিক বরফের টুকরো৷ খটখটে রোদ ঝলমলে সকালে বরফ আসবে কোথা থেকে? ওই মহিলা বলেন, বাড়ির ভিতর তিনি রান্নাঘরে কাজ করছিলেন। সেই সময় বিকট শব্দ হয়। তার বাড়িও কেঁপে ওঠে।
মহিলা বাড়ির বাইরে এসে দেখেন বরফের টুকরো পড়ে আছে৷ ওই জায়গায় একটি পোষা ছাগল ছিল। বরফটি তার উপর পড়লে প্রাণীটি মারা যায়। আয়তন দেখে বরফটিকে একটি বড় বাস্কেট বলের আকারের মনে হয়েছে৷ বরফটি উপর থেকে পড়ায় মাটিতে গর্তও হয়ে গিয়েছে।
তার বাড়ি লক্ষ্য করে কি বোমা মারা হয়েছে? এই ভয় পেয়েছিলেন ক্যাসিডি লুইস। অভিযোগ জানানোর পর তদন্ত শুরু হয়৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, একটি বিমান থেকে ওই বরফের টুকরো পড়েছে।
কিন্তু কীভাবে হল এই ঘটনা? ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন এই ঘটনার তদন্ত করছে। ওই ঘটনার পর থেকেই প্লেনের শব্দে আতঙ্কে থাকছেন মহিলা।












Click it and Unblock the Notifications