ভয়াবহ বিস্ফোরণ , কাঁপল লাহোর বাজার, মৃত ৩
ভয়াবহ বিস্ফোরণ , কাঁপল লাহোর বাজার, মৃত ৩
ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল লাহোরের আনারকলি বাজার। ঘটনায় অন্তত তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন অন্তত ২৩ জন।

লাহোরের ডেপুটি কমিশনার জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ১.৪৫ নাগাদ হয় এই বিস্ফোরণ। এই এলাকাটি সেফ সিটি প্রজেক্টের জন্য কাজ হচ্ছিল। এলাকা থেকে নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে পুলিশ। লাহোরের ডিআইজি, মহম্মদ আবিদ খান বলেন, 'কী কারণে কীভাবে এই বিস্ফোরণ তা এখনও বোঝা যাচ্ছে না তবে প্রাথমিক পর্যায়ের তদন্ত আমরা শুরু করে দিয়েছি'। পুলিশ মনে করছে কোনও বক্স বা এমন কিছু কোথাও রেখে যাওয়া হয়েছিল। চাপ পড়তেই বিস্ফোরণ হয়েছে। তবে এটা এখনও বুঝতে পারা যায়নি যে এটা আইডি বিস্ফোরণ নাকি টাইম বোমা। ফরেনসিক টিম এসে ইতিমধ্যেই নমুনা সংগ্রহের কাজ শুরু করে দিয়েছে বলে জানা গিয়েছে।
মায়ো হাসপাতালে আহতদের নিয়েও যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে ওই ২৩ জন আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের অস্ত্রোপচার করতে হবে বলে জানা গিয়েছে। বিস্ফোরণের তীব্রতায় এলাকার বহু বাড়ির কাঁচ ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। পাক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ঘটনার তীব্র নিন্দা করেছেন। পুলিশ প্রশাসনকে বলেছেন যাতে যত দ্রুত সম্ভব দোষীদের গ্রেফতার করা হয়। তিনি বলেছেন, 'যারা মারা গিয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সরকারের সমবেদনা রইল। আমরাও আপনাদের দুঃখে সমব্যাথি'।
লাহোর পুলিশ জানিয়েছে, যে এলাকায় বিস্ফোরণটি হয়েছে সেটি জনবহুল এলাকা। সেখানে বাজার ও অনেক দোকান থাকার কারণে প্রত্যেক দিন প্রচুর মানুষ সেখানে আসেন। তাই যাঁরা এই বিস্ফোরণের পিছনে দায়ী তাঁরা উদ্দেশ্য নিয়েই এই জায়গাটি নির্বাচন করেছেন। এলাকায় বিস্ফোরণটি হয়েছে, সেখানে পুলিশের তরফে সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রসঙ্গত, ভারতে বারাবত নাশকতা মূলক কান্ড ঘটিয়ে থাকে পাকিস্তান। সেনাদের ট্রাক পর্যন্ত উড়িয়ে দিয়েছে তারা। জঙ্গি তৈরিতে পয়লা তালিকায় রয়েছে এই দেশে। এবার সেই জঙ্গি হামলার কবলে পড়ল পাকিস্তানেরই সাধারণ মানুষ।












Click it and Unblock the Notifications