একটা চুল কেটে ৩৭ হাজার টাকা বকশিস! দাতার উদার মনোভাব দেখে অভিভূত নেট দুনিয়া
একটা চুল কেটে ৩৭ হাজার টাকা বকশিস! দাতার উদার মনোভাব দেখে অভিভূত নেট দুনিয়া
ভাগ্য মনে হয় একেই বলে। তার ওপর এ ধরনের উদার মানসিকতা খুব কম জনেরই দেখা যায়। তবে ধন্যবাদ জানাতে হয় ইন্টারনেটকে যারা এ ধরনের খবর আমাদের কাছে পৌঁছে দিয়ে আমাদের মুখে বড় হাসি ফোটায়। এই খবর শোনার পর আপনার চোখও কপালে ওঠার জোগাড় হবে। শুধু একটা চুল কেটে ৩৭ হাজার টাকা বকশিস পেলেন হেয়ারড্রেসার।

একটা চুল কেটে মোটা টাকা বকশিস
স্টিভেন শ্যাপিরো নামের এক ইউটিউবার একটি ভিডিও শেয়ার করেছেন। তিনি বিভিন্ন হেয়ারড্রেসারদের কাছে গিয়ে শুধু একটি চুল কাটেন এবং তাঁদের বকশিস স্বরূপ মোটা টাকা দেন। তাঁর এই কীর্তি শুধু হেয়ারড্রেসারের নয় বরং গোটা ইন্টারনেটের মন জয় করেছিল। অনেক সময়ই বিভিন্ন ক্ষেত্রে পরিষেবা পেয়ে আমরা খুশি হয়ে নিজেদের সাধ্য অনুযায়ী বকশিস দিয়ে থাকি। কিন্তু এ ক্ষেত্রে যে পরিমাণ বকশিস দেওয়া হল তা কল্পনাতীত।

৩৭ হাজার টাকা বকশিস
তাঁর ইউটিউব ভিডিওতে দেখা গিয়েছে, স্টিভেন একজন হেয়ারড্রেসারের সঙ্গে কথা বলছেন। প্রথমে হেয়ারড্রেসার তাঁর এই একটি চুল কাটার অনুরোধে অবাক হয়েছিলেন। হেয়ারড্রেসার খুব অবাক হয়ে বলেন, 'শুধু এটার জন্যই এখানে এসেছেন আপনি? দেখুন আমাকে তো কিছুই করতে হবে না।' মহিলা হেয়ারড্রেসার স্টিভেনের অনুরোধে একটু অবাকই হন। এরপর যখন হেয়ারড্রেসার স্টিভেনের অনুরোধ মেনে তাঁর একটা চুল কেটে ফেলেন তিনি কিন্তু এর জন্য কোনও অর্থের প্রত্যাশা করেননি। যদিও তিনি এটাও ভাবতে পারেননি যে স্টিভেন তাঁকে ৫০০ ডলার (৩৭ হাজার টাকা) বকশিস দেবেন শুধুমাত্র একটা চুল কাটার পরিষেবার বিনিময়ে।

বকশিস পেয়ে আবেগঘন হেয়ারড্রেসার
এই বকশিস পেয়ে রীতিমতো কেঁদে ফেলেন হেয়ারড্রেসার। তিনি বলেন, 'আপনি সত্যিই সত্যি আমাকে শতাধিক টাকা দিচ্ছেন?' এরপর তিনি কেঁদে ফেলেন এবং স্টিভেনকে জানান যে তাঁর সত্যিই টাকার প্রয়োজন ছিল কারণ তাঁর ভাড়া দেওয়ার টাকা কম পড়ে গিয়েছিল। শুধু তাই নয়, একজন অপরিচিতর কাছ থেকে এতটা উদারতা তিনি পাবেন কখনই আশা করেননি।
নেটিজেনরা অভিভূত
মনকে ছুঁয়ে যাওয়ার মতো এই ভিডিওটি ইউটিউবে গত ৯ অগাস্ট শেয়ার করা হয়। এখনও পর্যন্ত ২,৪৭,৬৩৩ জন দর্শক এই ভিডিও দেখে ফেলেছেন। পরে এই ভিডিওটি রেডডিট ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হয়। দাতা ও গ্রহীতার উদার মনোভাব দেখে নেটিজেনরা সত্যিই অভিভূত। প্রসঙ্গত, স্টিভেনের ইউটিউবার চ্যানেলে বিভিন্ন ধরনের প্র্যাঙ্কের ভিডিও আপলোড করা হয়। তাঁর ইউটিউবে ১০ লক্ষের বেশি সাবস্ক্রাইবার। তিনি ২৪১টি ভিডিও ইতিমধ্যে আপলোড করেছেন। যার মধ্যে সাম্প্রতিক এই ভিডিওর ভিউয়ার্স সবচেয়ে বেশি বলে জানা যাচ্ছে।
ছবি সৌ:ইউটুউব
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications