সংঘাতপূর্ণ ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের জন্য করিডর তৈরি হচ্ছে, জানালেন রুশ রাষ্ট্রদূত
সংঘাতপূর্ণ ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের জন্য করিডর তৈরি হচ্ছে, জানালেন রুশ রাষ্ট্রদূত
রাশিয়া–ইউক্রেন সংঘর্ষের জেরে ইউক্রেনের বহু জায়গায় আটকে রয়েছেন ভারতীয় নাগরিকরা। ভারত সরকারের পক্ষ থেকে কিয়েভ সহ বেশ কিছু এলাকা থেকে দেশের নাগরিকদের ফিরিয়ে আনা হলেও এখনও বহু জায়গায় আটকে রয়েছেন ভারতীয়রা। এই সঙ্কটের মধ্যেই বুধবার রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা খারকিভ, সুমি এবং ইউক্রেনের অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলে আটকে থাকা ভারতীয়দের রাশিয়ান ভূখণ্ডে নিরাপদে যাওয়ার জন্য একটি মানবিক করিডোর তৈরি করতে নিবিড়ভাবে কাজ করছে। রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপোভ জানিয়েছেন যে রাশিয়া ক্রমাগত ভারতের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ভারতীয়দের সুরক্ষা সংক্রান্ত ইস্যু নিয়ে এবং যত দ্রুত সম্ভব নিরাপদ করিডর স্থাপন করা হবে।

রুশ রাষ্ট্রদূত বলেন, 'আমরা ভারতের অনুরোধ পাওয়ার পর ইউক্রেনে আটকে থাকা ভারতীয়য়দের জরুরিভাবে ফিরিয়ে আনার জন্য রাশিয়ার ভূখণ্ড ব্যবহার করতে দিয়েছি।’ তিনি আরও বলেন, 'খারকিভ, সুমি এবং ইউক্রেনের অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলে ভারতীয়দের নিরাপত্তার বিষয়ে আমরা ভারতের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। ইউক্রেনের সংঘাতপূর্ণ অঞ্চলে আটকে থাকা ভারতীয়দের জন্য করিডোর এবং নিরাপদ পথ তৈরিতে আমরা নিবিড়ভাবে কাজ করছি। এটি যত তাড়াতাড়ি সম্ভব স্থাপন করা হবে।’
রুশ রাষ্ট্রদূত ভারতকে তাদের কৌশলগত মিত্র বলে সম্বোধন করেছেন। তিনি বলেছেন, 'রাষ্ট্রপুঞ্জে ভারতের ভারসাম্যপূর্ণ অবস্থানের জন্য আমরা ভারতের কাছে কৃতজ্ঞ। এই সঙ্কটের গভীরতা ভারত বুঝতে পেরেছে।’ তিনি আরও বলেন, 'ভারতের নিরপেক্ষ অবস্থান ইউক্রেন পরিস্থিতির মূল্যায়নের উপর ভিত্তি করে, কারণ এটি রাশিয়ান অস্ত্রের উপর নির্ভরশীল নয়।’ প্রসঙ্গত, মঙ্গলবার ইউক্রেন যুদ্ধে বলি হন প্রথম ভারতীয় নাগরিক। বুধবারও দ্বিতীয় ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয় ইউক্রেনে। অন্যদিকে, বুধবারই ইউক্রেনে ভারতীয় দূতাবাস খারকিভে আটকে থাকা ভারতীয়দের তআংদের সুরক্ষার জন্য যত দ্রুত সম্ভব অন্যত্র চলে যাওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে। কিয়েভ সহ একাধিক ইউক্রেনের শহর থেকে ভারত সরকার আটকে থাকা দেশের নাগরিকদের ফিরিয়ে আনছে।












Click it and Unblock the Notifications