হাফিজ সইদের ঘনিষ্ঠ সহযোগী, লস্কর-ই-তৈবার অন্যতম মুখ, পাকিস্তানেই শেষ হল আবু কাতাল অধ্যায়!
পাকিস্তানে নিকেশ করা হল কুখ্যাত সন্ত্রাসী আবু কাতালকে, যিনি ২০০৮ সালের মুম্বই হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সইদের ঘনিষ্ঠ সহযোগী ছিল। ভারতকে অস্থিতিশীল করার জন্য একাধিক সন্ত্রাসী হামলার সাথে যুক্ত এই লস্কর-ই-তৈয়বার (LeT) অপারেশনাল কমান্ডারের মৃত্যু সন্ত্রাসবিরোধী লড়াইয়ে এক বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।
সূত্রের খবর, কাতাল পাকিস্তানে নিজের গাড়িতে ভ্রমণের সময় দুই অজ্ঞাত আততায়ীর গুলিতে নিহত হয়। দীর্ঘদিন ধরে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি তার গতিবিধির ওপর নজর রাখছিল। ভারতে একাধিক ভয়াবহ হামলার মাস্টারমাইন্ড ছিল সে। স্বাভাবিক ভাবেই তাঁর খোঁজ চলছিল দীর্ঘদিন ধরেই।

২০১৭ সালে রিয়াসি বোমা বিস্ফোরণ, যেখানে নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা করা হয়েছিল, তাঁর মূল মাথা ছিল এই কাতালই। তারপর, ২০২৩ সালের জুনে জম্মু ও কাশ্মীরে তীর্থযাত্রীদের বাসে ভয়াবহ হামলা, যাতে বহু তীর্থযাত্রীর মৃত্যু হয়, সেখানেরও মূল পরিকল্পনাকারী ছিল এই জঙ্গি। ২০২৩ সালের জানুয়ারিতে রাজৌরি ও ডাংরির সন্ত্রাসী হামলা, যেখানে শিশু সহ নিরীহ সাধারণ মানুষ নিহত হয়, সেখানেও ছক কষেছিল আবু কাতালই।
সে পুঞ্চ-রাজৌরি অঞ্চলে সন্ত্রাসী অনুপ্রবেশ ও হামলার মূল সংগঠক ছিল বলেই জানা যাচ্ছে। শুধু তাই নয়, কাতাল লস্কর-ই-তৈয়বার শীর্ষ কমান্ডারদের একজন ছিল এবং হাফিজ সইদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল। সে রাওয়ালপিন্ডিতে লস্করের শীর্ষ নেতা সাজিদ জুটের অধীনে কাজ করত। একই সাথে কাশ্মীরে লস্করের অপারেশন পরিচালনা, অনুপ্রবেশ ও হামলা সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আবু কাতালের।
ভারতের নিরাপত্তা সংস্থাগুলির বড় সাফল্য
কাতালের মৃত্যু ভারতে তার নেতৃত্বে পরিচালিত সন্ত্রাসী কার্যকলাপে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। তার স্ট্রং নেটওয়ার্ক ধ্বংস হওয়ায় লস্কর-ই-তৈয়বার কর্মকাণ্ডে প্রভাব পড়তে পারে বলে মনে করছে গোয়েন্দা সংস্থা। কাশ্মীরে সন্ত্রাসী কার্যকলাপ কমাতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আবু কাতালের মৃত্যুর ফলে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির দীর্ঘদিনের অনুসন্ধানের অবসান ঘটল। তার অপারেশনাল নেটওয়ার্ক ধ্বংস হওয়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে একটি বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। তবে তাঁর মৃত্যুতে পাকিস্তানের পরবর্তী পদক্ষেপ কি হয়, সেটাও ভাবাচ্ছে ভারতকে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications