Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ব্রিটিশ পার্লামেন্টে ধাক্কা মারল গাড়ি! সন্ত্রাসবাদী হামলার সন্দেহ, গ্রেফতার চালক

ব্রিটিশ পার্লামেন্ট হাউসের নিরাপত্তা প্রাচীরে একটি গাড়ি ধাক্কা মেরেছে। ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশের সন্দেহ এটি একটি সন্ত্রাসবাদী হামলা। কয়েকজন পথচারী ও সাইকেল-আরোহী আহত হন।

মঙ্গলবার স্থানীয় সময় সাড়ে সাতটা নাগাদ ব্রিটিশ পার্লামেন্টের ইস্পাতের নিরাপত্তা দেওয়ালে ধাক্কা মারে একটি গাড়ি। গাড়িটির ধাক্কায় আহত হন বেশ কয়েকজন পথচারিও। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে গাড়িটিকে ঘিরে ফেলে পুলিশ। চালককে গ্রেফতার করা হয়েছে। ব্রিটিশ পুলিশের সন্দেহ সন্ত্রাসবাদী হামলার মতলবেই ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।

ব্রিটিশ পার্লামেন্টে ধাক্কা মারল গাড়ি! সন্ত্রাসবাদী হামলার

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একটি রূপোলি রঙের ছোট গাড়ি তীব্র গতিতে ছুটে এসেছিল ওই ইস্পাতের দেওয়াল লক্ষ্য করে। প্রথমে বেশ কয়েকজন সাইক্লিস্টকে ধাক্কা মারে গাড়িটিষ তারপর সজোরে সংঘর্ষ হয় পার্লামেন্টের বাইরের নিরাপত্তা দেওয়ালের সঙ্গে। সঙ্গে সঙ্গেও গাড়িটিকে ঘিরে ফেলেন বিশাল পুলিশ বাহিনী। গ্রেফতার করা হয় চালককে।

তবে এটি কোনও দূর্ঘটনা নয় বলেই অনুমান করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওই চালক ইচ্ছাকৃতভাবেই ধাক্কা মেরেছেন। তার উপর গাড়িটিতে কোনও নম্বর প্লেট ছিল না বলে জানা গিয়েছে। ঘটনার কথা স্বীকার করলেও এটি সন্ত্রাসবাদী হামলা কিনা তা জানায়নি স্কটল্যান্ড ইয়ার্ড।

ধৃত চালক কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে ঘটনায় সন্ত্রাসবাদী হানার মতোই ব্যবস্থা নেওয়া হয়েছে। মিলব্যাঙ্ক, পার্লামেন্ট স্কোয়ার, ভিক্টোরিয়া টাওয়ার গার্ডেন নীল রঙের টেপ দিয়ে। টেরোরিজম অ্যাক্ট কর্ডন জারি করে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না সাধারণ মানুষ এমনকী সংবাদমাধ্যমকেও। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল সশস্ত্র বাহিনী। ওয়েস্টমিনস্টার টিউব স্টেশন বন্ধ রাখা হয়েছে।

এই ঘটনায় আহত হন বেশ কয়েকজন পথচারি ও সাইকেল-আরোহী। ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই সেই স্থানে ছুটে আসেন অ্যাম্বুলেন্স ও প্যারামেডিকসরা। ফুটপাথেই কয়েকদনের চিকিৎসার কাজ শুরু করে দেওয়া হয়। আঘাত গুরুতর যাদের তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। তবে কারোরই আঘাত সেরকম গুরুতর নয় বলে জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+