অসমাপ্ত থাকল বিয়ের স্বপ্ন, 'ব্যাচেলর' পার্টি শেষে বিমান দুর্ঘটনায় মৃত্যু হবু বউ ও ৭ বান্ধবীর

জীবন বোধহয় একেই বলে! না হলে এমনটা হতে পারে! এখনও বিশ্বাস হচ্ছে না তুরস্ক-র বিলোনিয়ার ব্যবসাদার হুসেইন বাসারন এবং তাঁর পরিবারের।

জীবন বোধহয় একেই বলে! না হলে এমনটা হতে পারে! এখনও বিশ্বাস হচ্ছে না তুরস্ক-র বিলোনিয়ার ব্যবসাদার হুসেইন বাসারন এবং তাঁর পরিবারের। বান্ধবীদের সঙ্গে দুরন্ত ব্য়াচেলর পার্টির নানা ছবি-ও রবিবার বিকেলেও পোস্ট করেছিল মেয়েটা। মানে হুসেইন বাসারনের বছর ২৮-এর মেয়ে মিনা বাসারন। এপ্রিলেই বিয়ে করতে চলেছিলেন মিনা। তাই বান্ধবীদের নিয়ে দুবাই-এর কাছে একটি রিসর্টে সে ব্যাচেলর পার্টি করতে গিয়েছিলেন।

'ব্যাচেলর' পার্টি-র আনন্দেই শেষ হয়ে গেল ৮ তরুণীর প্রাণ

ব্যাচেলর পার্টির নানা ছবিও পোস্ট করেছিলেন মিনা। ইনস্টাগ্রামে সে বান্ধবীদের সঙ্গে বাথরোব পরা একটি ছবিও পোস্ট করেন। এতে মিনাকে সাদা বাথরোব পরা অবস্থায় দেখতে পাওয়া যায়। আর মিনার বান্ধবীদের পরনে ছিল গোলাপী রঙের বাথরোব। এমনকী, বিমানে ওঠার পরেও পাইলট, এয়ার হস্টেসদের নিয়েও একটি ছবি পোস্ট করেছিলেন মিনা।

এই সব আনন্দঘন মুহূর্ত এখন শুধুই অতীত। কারণ, বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মিনা এবং বান্ধবীদের। এই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মিনার বিমানের ৩ বিমান কর্মীরও। রবিবার সন্ধ্যায় মিনাদের প্রাইভেট জেট দুবাই থেকে তুরস্ক যাওয়ার পথে ইরানের জাগোশ পর্বতাঞ্চলে ভেঙে পড়ে।

'ব্যাচেলর' পার্টি-র আনন্দেই শেষ হয়ে গেল ৮ তরুণীর প্রাণ

পারিবারিক সংস্থার বিমান নিয়েই দুবাই-এ ব্যাচেলর পার্টি করতে গিয়েছিলেন মিনা। তাঁর বাসারন পরিবারে তুরস্কে ১৯৩০ সাল থেকে ব্যবসায়ী হিসাবে নাম কিনেছে। তুরস্কে পর্যটন থেকে শুরু করে বিনিয়োগ সংস্থা হিসাবে কাজ করে বাসারনরা। খাদ্য সামগ্রী তৈরির ব্যবসার সিংহভাগও তাঁদের দখলে। মিনার বাবা হুসেইন আবার তুরস্কের বিখ্যাত ফুটবল ক্লাব ট্রাবজোনসপর-এর প্রাক্তন ডেপুটি চেয়ারম্যান।

'ব্যাচেলর' পার্টি-র আনন্দেই শেষ হয়ে গেল ৮ তরুণীর প্রাণ

বিখ্য়াত ব্যবসায়ীর কন্যা হওয়ার সঙ্গে সঙ্গে মিনা আবার ইনস্টাগ্রাম সেলিব্রিটিও। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁর ফলোয়ারের সংখ্যা ৬০ হাজার। মিনার মৃত্যুর খবর পাওয়া মাত্র তাঁর ব্যাচেলর পার্টির ছবিতে ৭ হাজার কমেন্ট পড়ে যায়। এরপরই বাসারন পরিবারে মিনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ব্লক করে দেয়।

'ব্যাচেলর' পার্টি-র আনন্দেই শেষ হয়ে গেল ৮ তরুণীর প্রাণ

জানা গিয়েছে, মিনার সঙ্গে ব্যাচেলর পার্টিতে যোগ দেওয়া বান্ধবীদের দলে জেইনেপ কসকন নামে একজন ছিলেন। বছর আঠাশের জেইনেপ পেশায় একজন আর্কিটেক্ট। সম্প্রতি জেইনেপেরও বাগদান হয়েছিল। গ্রীষ্মকালে তাঁর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল। মিনার প্রাইভেট জেটের সহকারী পাইলট ছিলেন মেলিকে কাভেট। তুরস্ক এয়ারফোর্সে কাজ করতেন মেলিকে। কিন্তু, তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। মে মাসে সাসপেনশন উঠলে ফের এয়ারফোর্সে ফেরার স্বপ্ন দেখছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+