কানাডার ভারতীয় রেস্তোরাঁয় আইইডি হামলা! টুইটারে কী বললেন বিদেশমন্ত্রী

বৃহস্পতিবার রাতে কানাডার ওন্টারিও শহরের একটি ভারতীয় রেস্তোরাঁয় বিস্ফোরণে অন্তত ১৫ জন আহত হয়েছেন। যার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। জানা গিয়েছে, দু'জন অজ্ঞাত ব্যক্তি এতে জড়িত।

কানাডার ওন্টারিও-র এক ভারতীয় রেস্তোরাঁয় বিস্ফোরণে অন্তত ১৫ জন আহত হয়েছেন। যার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে দু'জন অজ্ঞাত ব্যক্তি এসে এই বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

কানাডার ভারতীয় রেস্তোয়াঁয় আইইডি হামলা!

স্থানীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ ওন্টারিও-র মিসিসৌগা এলাকার বম্বে ভেল নামে ওই ভারতীয় রেস্টুরেন্টে বিস্ফোরণটি ঘটে। রেস্টুরেন্টটি হুরোন্তারিও স্ট্রিট এবং ইগ্লিনটন এভিনিউ এর মধ্যে অবস্থিত। মিসিসৌগা বিশাল সংখ্যক ভারতীয় অভিবাসী থাকেন।

স্থানীয় পিল পুলিশ বিভাগ জানিয়েছে দু'জন অজ্ঞাত ব্যক্তি এই ঘটনায় জড়িত। বিস্ফোরক হিসেবে তারা একটি 'ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস' বা আইইডি ব্যবহার করে। অবশ্য বিস্ফোরণটি ঘটার আগেই তারা পালিয়ে যায়। তাদের উদ্দেশ্য সম্পর্কেও কিছু জানা যায়নি। পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে ওই দুই সন্দেহভাজনের ছবি সংগ্রহ করেছে। তা ছড়িয়ে দেওয়া হয়েছে টুইটারে। বলা হয়েছে হামলাকারীরা পুরুষ। তাদের পরণে রয়েছে গাঢ় রঙের হুডওয়ালা সোয়েটশার্ট।

'পিল প্যারামেডিক্স' জানিয়েছে মিসিসৌগার বিস্ফোরণে ১৫ জন আহত হয়েছেন। তাদের সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ট্রমা সেন্টারে স্থানান্তরিত করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে ঘটনাস্থলটি ঘিরে ফেলা হয়েছে। রেস্তোরাঁর চারপাশের গোটা প্লাজা এলাকাটিই সীল করে দেওয়া হয়েছে। সেখানে মোতায়েন আছে অনেক পুলিশ। গোটা শহরেরই নিরাপত্তা ব্যবস্থা জোরালো করা হয়েছে।


এদিকে, ভারতের বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল-এ ঘটনাটির কথা জানিয়ে টুইট করেছেন। তিনি জানিয়েছেন টরন্টোয় ভারতীয় কনসাল জেনারেল এবং কানাডায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার-এর তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন। এর সঙ্গে তিনি বিস্ফোরণ বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য একটি জরুরী নম্বরও জানিয়েছেন, সেটি হল: +১-৬৪৭-৬৬৮-৪১০৮

মাত্র এক মাস আগেই টরোন্টোতে গাড়ি হামলায় ১০ জন নিহতের হন। পথচারীদের ওপর ভ্যান নিয়ে হামলা চালিয়েছিলেন অ্যালেক মিনাসিয়ান নামে এক ব্যক্তি। ঘটনায় আরো ১৪ জন আহত হয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+