আমেরিকায় একদিনে নতুন করোনা কেস ৯০ হাজার, প্রেসিডেন্ট নির্বাচনের ‌‌আগে চিন্তা বাড়ছে ট্রাম্পের

আমেরিকায় একদিনে নতুন করোনা কেস ৯০ হাজার, প্রেসিডেন্ট নির্বাচনের ‌‌আগে চিন্তা বাড়ছে ট্রাম্পের

প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আগে ফের আমেরিকায় করোনার কালো মেঘ দেখা দিল। এই প্রথমবার বৃহস্পতিবার গত ২৪ ঘণ্টায় ৯০ হাজারের বেশি নতুন করে কোভিড কেস ধরা পড়ল। এই তথ্য জানিয়েছে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়। প্রসঙ্গত, দেশে কোভিড মৃত্যুর সংখ্যা বাড়ছে বলেও জানা গিয়েছে।

আমেরিকায় একদিনে নতুন করোনা কেস ৯০ হাজার, প্রেসিডেন্ট নির্বাচনের ‌‌আগে চিন্তা বাড়ছে ট্রাম্পের


বালতিমোড়ের স্কুলের তথ্য অনুযায়ী, অক্টোবরের মাঝামাঝি সময় থেকেই কোভিড–১৯ প্রাদুর্ভাব দেখা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার সাড়ে আটটা পর্যন্ত নতুন করোনা ভাইরাস কেস ধরা পড়েছে ৯১,২৯৫টি। মহামারি শুরু হওয়ার পর থেকেই আমেরিকায় মোট করোনা সংক্রমণের সংখ্যা ৮,৯৪০,০০০টি। যা বিশ্বের মধ্যে এই দেশকে শীর্ষস্থানে রেখে দিয়েছে।

গত ২৪ ঘণ্টায় এই দেশে একই সময়ে কোভিডে মৃত্যু হয়েছে ১,০২১ জনের। যা দেশের মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ২২৮,৬২৫। যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে দৈনিক কেসের সংখ্যা সর্বোচ্চ রেকর্ড হয়েছিল শনিবার, যার সংখ্যা ছিল ৮৮,৯৭৩টি। এই মারণ ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়ছে দেশের মধ্য–পশ্চিমে।

প্রেসিডেন্ট নির্বাচনের যেখানে মাত্র পাঁচদিন বাকি সেখানে নতুন করে দেশে করোনা ভাইরাসের প্রকোপ স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ ফেলেছে ডোনাল্ড ট্রাম্পের কপালে। যেখানে তাঁর প্রতিদ্বণ্ডি জো বিডেন দেশে স্বাস্থ্য পরিকাঠামোর অবনতির জন্য ক্রমাগত দায়ি করে চলেছেন ট্রাম্পকে।

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, কোভিডের ধাক্কা কাটিয়ে উঠতে এই দেশের এখনও দু’‌বছর সময় লাগবে। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাও এক লক্ষ অতিক্রম করবে বলে মনে করছেন তাঁরা। সংক্রমণের নিরিখে শীর্ষে থাকা আমেরিকা চিন্তা বাড়াচ্ছে দেশের সরকারের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+