দিল্লির তবলিঘি জামাত যোগ, সীমান্ত পেরিয়ে করোনা ছড়াচ্ছে পাশের দেশেও

এবার দিল্লির তবলিঘি যোগে করোনা সংক্রমণের শিকার নেপালেও। জানা গিয়েছে কাঠমান্ডুর এক মসজিদে ১২ জ ভারতীয়র শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এরা সকলেই দিল্লির নিজামুদ্দিনে তাবলিঘিতে যোগ দিতে গিয়েছিল। এই খবর প্রকাশ হতেই এখন নেপাল জুড়ে আতঙ্কের আবহাওয়া।

দিল্লির নিজামউদ্দিনে করোনা সংক্রমণ

দিল্লির নিজামউদ্দিনে করোনা সংক্রমণ

দিল্লির পশ্চিম নিজামুদ্দিনে তবলিঘ-ই-জামাতের মসজিদ থেকে কমপক্ষে ৮৫০ জনকে অন্য একটি জায়গায় কোয়ারান্টাইন করে রাখা হয়েছে বলে খবর। এদের মধ্যে ৪০০ জনেরও বেশি জনের শরীরে করোনা সংক্রমণের উপসর্গ দেখা গিয়েছে বলে জানা যায়। এছাড়া সারা দেশে নিজামউদ্দিন যোগ থাকা ৪ হাজার মানুষের করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে গত কয়েক সপ্তাহে। এছাড়া এই ঘটনার পরই দেশে করোনার জেরে মৃতের সংখ্যা বেড়েছে লাফিয়ে লাফিয়ে।

দিল্লি থেকে জামাত যোগে বিদেশেও করোনা

দিল্লি থেকে জামাত যোগে বিদেশেও করোনা

প্রসঙ্গত, গত ১ থেকে ১৫ মার্চের মধ্যে দিল্লির ওই মসজিদে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছিল। দিল্লিতে ওই মসজিদে শুধু ভারত নয়, সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কিরগিজিস্তান থেকেও বিভিন্ন মানুষজন এসে ওই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। সেখান থেকেই ব্যাপক হারে মারণ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে খবর। সংক্রমণের ঘটনায় দিল্লির ওই মসজিদের মওলানার বিরুদ্ধে পুলিশকে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে কেজরিওয়াল সরকার।

৩০ হাজার মার্কাজের খোঁজ মিলেছে এখনও

৩০ হাজার মার্কাজের খোঁজ মিলেছে এখনও

এখনও পর্যন্ত ভারতে প্রায় ৩০,০০০ জনকে তাবলিগি জামাতের সদস্যদের খুঁজে বের করেছে যাঁরা "মার্কাজ" বা দিল্লির নিজামুদ্দিনের সদর দফতরে আয়োজিত ধর্মীয় সমাবেশে যোগ দিয়েছে বা অন্য কোনও বড় বড় সমাবেশে যোগ দিয়ে রাজ্য সরকারগুলোর নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে।

রোহিঙ্গাদের নিয়েও কেন্দ্রের সতর্কবার্তা

রোহিঙ্গাদের নিয়েও কেন্দ্রের সতর্কবার্তা

এদিকে রোহিঙ্গা মুসলিমদের নিয়ে ভিন্ন রাজ্যকে সতর্কবার্তা পাঠাল কেন্দ্রীয় সরকার। গত মার্চ মাসে দিল্লির নিজামুদ্দিনে তবলিঘি জামাতের আয়োজিত ধর্মীয় সমাবেশে অংশ নিয়েছিলেন অনেক রোহিঙ্গা শরণার্থীরাই, তাই এঁদের মধ্যেও করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+