লিবিয়ার সাগরতীরে ভেসে এসেছে ৮৭টি মৃতদেহ
লিবিয়ার জাবিয়া শহরের কাছে সমুদ্রের তীরে ভেসে এসেছে ৮৭ জন আফ্রিকান অভিবাসীর মৃতদেহ - যারা সম্ভবত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাবার পথে নৌকাডুবির শিকার হয়।
লিবিয়ার জাবিয়া শহরের কাছে সমুদ্রের তীরে ভেসে এসেছে ৮৭ জন আফ্রিকান অভিবাসীর মৃতদেহ - যারা সম্ভবত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাবার পথে নৌকাডুবির শিকার হয়।
কাছেই একটি ছেঁড়া রাবারের নৌকা পাওয়া গেছে। মনে করা হচ্ছে মৃত ব্যক্তিরা সম্ভবত ইতালি যাবার চেষ্টায় নৌকায় উঠেছিল।
আশংকা করা হচ্ছে, আরো কিছু মৃতদেহ পাওয়া যেতে পারে - কারণ এ ধরণের প্রতিটি নৌকায় সাধারণত ১২০ জন করে লোক ওঠে।
মৃতদের মধ্যে বেশ কিছু শিশুও রয়েছে।
বিবিসি বাংলার আরো খবর: শিশুদের যৌন শিক্ষার বই নিয়ে ইন্দোনেশিয়ায় বিতর্ক
'অস্ত্র কেনায় ভারতই পৃথিবীতে এক নম্বর'
আরো পড়ুন: এমপি লিটন হত্যামামলায় জাপার সাবেক এমপি আটক
শিক্ষকরাই পড়তে পারছেন না পাহাড়ি ভাষায় বর্ণমালার বই
আহত ফিলিস্তিনিকে হত্যাকারী ইসরায়েলি সেনার ১৮ মাস জেল
মৃতদেহগুলো এখন কবর দেবার জন্য ত্রিপোলিতে নিয়ে যাওয়া হবে।
গত কয়েক মাসে চোরাই পথে ইউরোপে যাবার চেষ্টায় অভিবাসীদের মৃত্যুর সংখ্যা রেকর্ড পরিমাণে পৌঁছেছে।
গত বছর এভাবে সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাবার চেষ্টা করতে গিয়ে নৌকা ডুবে কমপক্ষে ৫ হাজার অভিবাসীর মৃত্যু হয়।














Click it and Unblock the Notifications