করোনায় শিকেয় শিক্ষা ব্যবস্থাও! বিশ্বজুড়ে স্কুল যাওয়া থেকে বঞ্চিত ৮৫ কোটি পড়ুয়া

করোনা ভাইরাসের জেরে আতঙ্কে ভুগছে সারা বিশ্ব। ইতিমধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লক্ষের বেশি মানুষ। এখনও পর্যন্ত মারা গিয়েছে 8 হাজারেরও বেশি জন। এই আবহে জমায়েত রুখতে ও করোনা ভআইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে বন্ধ রাখা হয়েছে স্কুল। যার জেরে বাড়ি বসে থাকতে বাধ্য হচ্ছে ৮৫ কোটি পড়ুয়া। এই পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কাও প্রকাশ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে।

করোনার জেরে ১০২টি দেশে বন্ধ স্কুল

করোনার জেরে ১০২টি দেশে বন্ধ স্কুল

এই বিষয়ে ইউনেসকো জানাচ্ছে, বিশ্বে মোট ১০২টি দেশে এখন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। এছাড়া ভারতের মতো আরও ১১টি দেশে আংশিক ভাবে স্কুল বন্ধ রাখা হয়েছে। এর জেরে বিশ্বের আর্ধেকেরও বেশি স্কুল পড়ুয়ারা স্কুল যাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। যা পরিস্থিতি, তাতে ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কাবাণী শুনিয়েছে ইউনেসকো

করোনা লকডাউনে বপর্যস্ত শিক্ষা ব্যবস্থা

করোনা লকডাউনে বপর্যস্ত শিক্ষা ব্যবস্থা

করোনা ভাইরাস রুখতে বিভিন্ন দেশে যেভাবে লকডাউন চলছে এর জেরে এই পরিস্থিতি। এদিকে গত চার দিনে স্কুল বন্ধের পরিমাণ দ্বিগুণ হয়েছে বলেও জানানো হয়েছে। তাছাড়া, ইউনেসকোর বক্তব্য, এভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে তা শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেবে। পরপর্তী প্রজন্মের কাছে শিক্ষা ঠিক ভাবে পৌঁছাবে না।

১৫ এপ্রিল পর্যন্ত রাজ্যের সব স্কুল কলেজ বন্ধ

১৫ এপ্রিল পর্যন্ত রাজ্যের সব স্কুল কলেজ বন্ধ

এদিকে এই পরিস্থিতিতে রাজ্যেও আগাম সতর্কতা হিসেবে সব স্কুল কলেজ ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন একথা। আগে ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সব স্কুল কলেজ বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছিল। সেটা বাড়িয়ে দেওয়া হল। ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় সরকার।

স্কুল বন্ধ করোনা আতঙ্কে জর্জরিত রাজধানীতেও

স্কুল বন্ধ করোনা আতঙ্কে জর্জরিত রাজধানীতেও

এদিকে ভারত জুড়ে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০-এ। এই পরিস্থিতিতে দিল্লিতেও বন্ধ রাখা হয়েছে সব স্কুল। এই বিষয়ে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া বলেন, 'সতর্কমূলক ব্যবস্থা হিসাবে কোভিড-১৯ যাতে শিশুদের মধ্যে না ছড়াতে পারে তার প্রতিরোধ করার জন্য দিল্লি সরকার নির্দেশ দিয়েছে দ্রুত সব প্রাথমিক স্কুলগুলি (‌সরকারি, সরকারি অনুদান, বেসরকারি, এমসিডি, এনডিএমসি)‌ বন্ধ রাখার জন্য‌।'

পরীক্ষা ছড়াই পাস করানো হচ্ছে ছাত্র-ছাত্রীদের

পরীক্ষা ছড়াই পাস করানো হচ্ছে ছাত্র-ছাত্রীদের

এদিকে করোনা ভাইরাসের আতঙ্কে গোটা দেশ কার্যত স্তব্ধ। বিশেষজ্ঞদের দাবি, আপাতত গোটা দেশ করোনার স্টেজ ২ তে রয়েছে। ফলে একজনের থেকে একটি বড় গোষ্ঠীর মধ্যে রোগ সংক্রমিত হওয়ার প্রবণতা অত্যন্ত বেশি। এমন পরিস্থিতিতে দেশে দিল্লির পাশাপাশি অধিকাংশ রাজ্যে স্কুল , কলেজ, দফতর বন্ধ। স্কুলের পরীক্ষাও বহু জায়গায় বন্ধ। এই পরিস্থিতিতেই উত্তরপ্রদেশের সরকারি ও সরকারি অনুদানে চলা বিভিন্ন স্কুলে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পডুয়াদের বিনা পরীক্ষাতেই পাস করানোর নির্দেশ দিয়েছে প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+