১৫০ জনের জায়গায় ৮০০ যাত্রী, দুর্বিষহ তালিবানি স্মৃতি পিছনে ফেলে যেভাবে উড়ল মার্কিন বিমান সি-১৭

১৫০ জনের জায়গায় ৮০০ যাত্রী, দুর্বিষহ তালিবানি স্মৃতি পিছনে ফেলে যেভাবে উড়ল মার্কিন বিমান সি-১৭

আফগানিস্তানে ফের শুরু হয়েছে তালিবান রাজ। রবিবারই সেদেশের রাজধানী কাবুলের দখল নিয়েছে এই উগ্রপন্থী ইসলামি সংগঠন। দেশ ছেড়ে পালিয়েছেন সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ গনি। আর এই সঙ্কটময় সময়ে গোটা দেশেই শুরু হয়েছে ব্যাপক অস্থিরতা। দেশ ছেড়ে পালাতে চাইলেন বহু মানুষ। এমতাবস্থায় সোমবারই কাবুল বিমানবন্দরের ভয়াবহ ছবি দেখে শিউরে ওঠে গোটা বিশ্ব। এবার একটি মার্কিন বিমানের ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়েও চলছে শোরগোল।

আঁতকে ওঠে গোটা বিশ্ব

আঁতকে ওঠে গোটা বিশ্ব

এদিকে তালিবান রাজ শুরুর সঙ্গে সঙ্গেই আফগানিস্তানের সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক বাড়ছে। তারা ভোলেনি নব্বইয়ের দশকের নৃশংসতার কথা। আর ঠিক এই কারণেই তালিবানেরা পাকাপাকি ভাবে মসনদে বসার আগে যে কোনও মূল্যে তারা দেশ ছাড়তে চায়। এ জন্যই গতকাল থেকেই কাবুল বিমানবন্দরে ভিড় জমিয়েছেন কাতারে কাতারে মানুষ। এমনকী গতকালই একটি ভিডিও ভাইরালহয় যাতে দেখা যায় ভীড়ে ঠাসা উড়ন্ত বিমান থেকে ঝুলতে ঝুলতে পড়ে যাচ্ছেন তিন ব্যক্তি। যা দেখে আঁতকে ওঠে গোটা বিশ্ব।

১৫০ জনের জায়গায় চড়ে বসেন ৮০০ জন

১৫০ জনের জায়গায় চড়ে বসেন ৮০০ জন

এবার ওই বিমানের ভেতরের ছবিও ভাইরাল হচ্ছে। যা দেখে আফগানিস্তানের ভয়াবহতা সহজেই অনুমান করা যায়। ডিফেন্স ওয়ান ওয়েবসাইটে প্রকাশিত ভাইরাল ছবিতে মার্কিন বিমান বাহিনীর সি-১৭ গ্লোবমাস্টারের একটি ভিতরের ছবি দেখানো হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই বিমানে খুব বেশি হলে ১৩৪-১৫০ জন মানুষের বসার জায়গা রয়েছে। মূলত সামরিক কাজেই ব্যবহৃত হয় এই বিমান। ১৫০ জন সৈন্য ও এক লাখ ৭১ হাজার পাউন্ড সমরাস্ত্র আনায়াসে পরিবহন করা যায় কিন্তু। কিন্তু তাতে চড়ে বসে কয়েকগুণ বেশি লোক।

 খুলে ফেলা হল বিমানের ভিতরের বসার জায়গা

খুলে ফেলা হল বিমানের ভিতরের বসার জায়গা

সূত্রের খবর, তুমুল ধস্তাধস্তি, হই-হট্টোগোলের মাঝেই বিমান ছাড়ার পূর্বে একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার অডিওতে জানান, বিমানে ৮০০ আরোহী আছেন, যাদের মধ্যে ৬৫০ জনই আফগান নাগরিক। যা আদপে সেটাও বহন ক্ষমতার থেকে কয়েকগুণ বেশি। শেষ পর্যন্ত, বিমানের ক্রু মেম্বারদের একটি সাহসী সিদ্ধান্ত নিতে দেখা যায়। ৮০০ জন যাত্রীকে নিয়েই ওড়ার সিদ্ধান্ত নেন পাইলট। খুলে ফেলা হয় বিমানের ভিতরের বসার জায়গা। বিমানের মেঝেতেই গাদাগাদি করে বসার ব্যবস্থা হয় সকলের। তাদের সকলকেই নিরাপদে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

এয়ারলিফটে বড় রেকর্ড

এয়ারলিফটে বড় রেকর্ড

যদিও এই ব্যাপারে মার্কিন বিমান বাহিনীর পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। যদিও ওয়াকিবহাল মহলের ধারণা, এত বিপুল সংখ্যক মানুষকে একযোগে এয়ারলিফটের ক্ষেত্রে এটিই এখনও পর্যন্ত বিশ্বের সর্বাধিক বড় রেকর্ড। আর সেই রেকর্ডই করে ফেলেছে মার্কিন বিমান বাহিনীর আরসিএইচ ৮৭১।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+