নভেল করোনায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়াল, হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা

নভেল করোনা ভাইরাসে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে চিনে। এখনও পর্যন্ত ৮০০ জনের মৃত্যু হয়েছে সেদেশে।

নভেল করোনা ভাইরাসে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে চিনে। এখনও পর্যন্ত ৮০০ জনের মৃত্যু হয়েছে সেদেশে। ২০০২-০৩ সালের সার্সের মৃতের সংখ্যার থেকেও চাড়িয়ে গিয়েছে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা। আক্রান্ত হয়েছেন ৩৭,২০০ জন।

 করোনা ভাইরাসে মৃত ৮০০

করোনা ভাইরাসে মৃত ৮০০

শুধুমাত্র চিনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৮০০ ছাড়াল। সার্সের থেকেও মারাত্মক আকার নিচ্ছে করোনা ভাইরাস। সার্সে মারা গিয়েছিলেন ৭৭৪ জন। চিনের হুবেইয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। ৮৯ জন মারা গিয়েছেন সেই হুবেইয়ে। আতঙ্কে গোটা শহর খালি করে দেওয়া হয়েছে। উহান থেকে মূলক সংক্রমণ ছড়ালেও মৃতের সংখ্যায় এগিয়ে রয়েছে হুবেই।

আক্রান্তের সংখ্যা বাড়ছে

আক্রান্তের সংখ্যা বাড়ছে

গত তিনদিনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েছে চিনে। এখনও পর্যন্ত ৩৭,২০০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে সূত্রের খবর। করোনা ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য উহানকে কার্যত লকডাউন করে দিয়েছে চিন সরকার। যার জেরে সেখানকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। উহান থেকে কোনও নাগরিককে বেরতে দেওয়া হচ্ছে না।

 ভারতে করোনা ভাইরাস

ভারতে করোনা ভাইরাস

চিনের পাশাপাশি ভারতেও ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। কেরলে চিন থেকে আসা তিন জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। রাজ্যে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে কেরল সরকার। উহান থেকে ৩৩৪ জন ভারতীয়কে সরিয়ে আনা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+