কোভিড–১৯–এ ৮০ বছরের মহিলা মৃত, প্রথম মৃত্যু জাপানে
কোভিড–১৯–এ ৮০ বছরের মহিলা মৃত, প্রথম মৃত্যু জাপানে
জাপানে করোনাভাইরাসে মৃত্যু হল প্রথম এক ৮০ বছরের মহিলার। বৃহস্পতিবার জাপানের স্বাস্থ্যমন্ত্রী নিশ্চিত করে এই খবর জানিয়েছেন। যদিও এটা এখনও স্পষ্ট নয় যে এই ভাইরাসেই ওই মহিলার মৃত্যু হয়েছে।

প্রথম মৃত্যু
স্বাস্থ্যমন্ত্রী কাটসুনোবু কাতো বলেন, ‘ওই মহিলার মৃত্যুর সঙ্গে করোনাভাইরাসের কোনও সম্পর্ক রয়েছে কিনা সেটা এখনও অস্পষ্ট। ওই মহিলার শরীরে সংক্রমণ পাওয়া গিয়েছে। এটাই প্রথম মৃত্যু কোভিড-১৯-এ।' মন্ত্রী জানিয়েছেন, ওই মহিলা কানাগায়া প্রদেশে থাকতেন। ২২ জানুয়ারি তাঁর শরীরে সংক্রমণ দেখা যায় এবং ১ ফেব্রুয়ারি তিনি হাসপাতালে ভর্তি হন।

বৃদ্ধার মৃত্যুর পর কোভিড–১৯ পাওয়া যায় তাঁর শরীরে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নতুন কোরনাভাইরাস তাঁর শরীরে রয়েছে বলে সন্দেহ করা হয়েছিল, এরপর পরীক্ষা করা হয়। কিন্তু বৃদ্ধার মৃত্যুর পর তাঁর শরীরে যে করোনাভাইরাস ছিল তা নিশ্চিত করা হয়।'

জাপানি জাহাজের যাত্রীদের শরীরে করোনাভাইরাস
প্রসঙ্গত, জাপানে ২০০ জনের শরীরে কোভিড-১৯-এর সংক্রমণ দেখা দেয়। তাঁরা সকলেই ফেব্রুয়ারির গোড়া থেকে আলাদা এক জাহাজে বন্দরের মধ্যে রয়েছে। যাঁদের শরীরে করোনাভাইরাসের ইতিবাচক সংক্রমণ দেখা দিয়েছে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। জাপান কর্তৃপক্ষ জানিয়েছে যে প্রবীণ নাগরিকদের দেহে এই সংক্রমণ অল্প পাওয়া যাওয়ায় তাঁদের জাহাজ থেকে সরকারের ঠিক করা লজে পাঠিয়ে দেওয়া হয়েছে। জাহাজের এক অফিসার সহ ২১৮ জনের শরীরে এই ভাইরাস পাওয়া গিয়েছে।












Click it and Unblock the Notifications