সেনা অভিযানে ৮০ জঙ্গির মৃত্যু পাকিস্তানে
ইসলামাবাদ, ২২ মার্চ : সেনা অভিযানে ৮০ জন জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গেল পাকিস্তানে। এদিন পাক সেনার তরফে এক মুখপাত্র জানিয়েছেন, জঙ্গিদমনে সেনাবাহিনীর তরফে আফগান-সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়া জেলায় অভিযান চালানো হয়। সেখানেই সেনা-জঙ্গি সংঘর্ষে ৮০ জন জঙ্গির মৃত্যু হয়েছে। পাশাপাশি, সেনাবাহিনীর ৬ জওয়ানেরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

গত কয়েকদিন ধরেই খাইবার প্রদেশের তিরাহ উপত্যকায় সেনাবাহিনীর যুদ্ধ বিমান টহল দিচ্ছিল। এরপরই এই অভিযান চালানো হয়। তাতে মৃত জঙ্গিরা তেহেরিক-ই-তালিবান ও লস্কর-ই-ইসলামের সদস্য।
সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, এই অভিযানে ৮০ জন জঙ্গি মারা গেছে ও আহত জঙ্গির সংখ্যা প্রায় ১০০ জন। পাহাড়ি এলাকা ও কাছেই আফগান সীমান্ত হওয়ায়, অবশিষ্ট জঙ্গিরা সেই পথে পালিয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি। ওই সীমান্ত এলাকা সম্পূর্ণ জঙ্গি-মুক্ত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছে সেনাবাহিনী।
গত ডিসেম্বরে পেশোয়ারে একটি সেনা-স্কুলে জঙ্গি হামলার ঘটনায় প্রাণ হারায় ১৫০ জন, যাঁদের মধ্যে অধিকাংশই স্কুলপড়ুয়া। ঘটনার দায় স্বীকার করে তেহেরিক-ই-তালিবান জঙ্গিগোষ্ঠী। ঠিক এইকারণেই খাইবার প্রদেশে সন্ত্রাসদমনে কড়া হয়েছে পাক প্রশাসন।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications