করোনা আক্রান্ত রোগীকে ফেরাল ৮০টি হাসপাতাল, ভেঙে পড়েছে জাপানের স্বাস্থ্যব্যবস্থা

করোনা ধাক্কায় একেবারে বিপর্যস্ত জাপান। ভেঙে পড়েছে সেদেশের স্বাস্থ্য পরিষেবা।

করোনা ধাক্কায় একেবারে বিপর্যস্ত জাপান। ভেঙে পড়েছে সেদেশের স্বাস্থ্য পরিষেবা। শয়ে শয়ে করোনা আক্রান্ত রোগীকে পরিষেবা দিতে পারছে না সেদেশের হাসপাতালগুলি। এমনই চরম পরিস্থিতি তৈরি হয়েেছ চিনের প্রতিবেশি দেশে। ৮০টি হাসপাতালে ঘুরেও চিকিৎসা পাচ্ছেন না রোগী এমনই ঘটনাও প্রকাশ্যে এসেছে।

করোনা ধাক্কায় কাহিল জাপান

করোনা ধাক্কায় কাহিল জাপান

প্রতিবেশি দেশ থেকেই করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে জাপানে। সেটা এখন চরম আকার নিয়েছে সেদেশে। দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছে গোটা দেশে। হাজার হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। গোটা দেশে কার্ফু জারি করা হয়েছে। কিন্তু তারপরেও পরিস্থিতি সামাল দিতে পারছেন না স্বাস্থ্যকর্মীরা। দেশের প্রায় সব হাসপাতালেই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে।

 ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা

ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা

করোনাভাইরাসে দাপটে বিপর্যস্ত জাপানে ভেঙে পড়েছে স্বাস্থ্যব্যবস্থা। রোগীরা হাসপাতালে এসেও চিকিৎসা পাচ্ছেন না। সম্প্রতি টোকিও-র একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। জ্বর এবং শ্বাসকষ্টে ভোগা রোগীকে নিয়ে ৮০টি হাসপাতাল ঘুরেছে অ্যাম্বুলেন্স কিন্তু কোথও চিকিৎসা মেলেনি। সব হাসপাতালই ফিরিয়ে দিয়েছে জায়গা নেই বলে। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এতটাই বেড়েছে যে তাঁেদর পরিষেবা দেওয়ার জন্য অন্য কোনও রোগীর চিকিৎসা করা হচ্ছে না। ফিরিয়ে দেওয়া হচ্ছে স্ট্রোক, হার্ট অ্যাটাক বা বাইরে থেকে কোনও আঘাত লাগা রোগীকে।

সংকট চরমে জাপানের

সংকট চরমে জাপানের

করোনা ভাইরাসের সংক্রমণ দ্বিতীয় দফায় শুরু হয়েছে জাপানে। গত মার্চ মাস থেকেই স্বাস্থ্য পরিষেবা প্রায় ভেঙে পড়ার মুখে। ভেঙে পড়েছে জাপানের এমার্জেন্সি মেডিসিন পরিষেবা। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করার জন্য সর্বত্র চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত মাস্ক, পোশাক এবং ফেস শিল্ড নেই বলে জানানো হয়েছে। একাধিক হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়েছে ফলে সেখানকার অন্যান্য স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসক ও নার্সদের আইসোলেশনে যেতে হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+