দুবাইয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১৭, তার মধ্যে ৮ জন ভারতীয়
দুবাইয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১৭ জনের। আহত হয়েছেন ৫ জন। মৃত ১৭ জনের মধ্যে ৮ জন ভারতীয়। এঁরা সকলেই ইদের উৎসব কাটিয়ে দুবাই থেকে ওমান ফিরছিলেন।
দুবাইয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১৭ জনের। আহত হয়েছেন ৫ জন। মৃত ১৭ জনের মধ্যে ৮ জন ভারতীয়। এঁরা সকলেই ইদের উৎসব কাটিয়ে দুবাই থেকে ওমান ফিরছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যে ৬টা নাগাদ দুবাইয়ের শেখ মহম্মদ বিন জাইদ রোডে রাস্তার ধারে থাকা একটি সাইনবোর্ডে সজোরে ধাক্কা মারে বাসটি। তাতে একাধিক দেশের নাগরিক ছিলেন।

বাসটির গতি অত্যন্ত বেশি থাকায় বাসটি দুমরে মুচরে যায়। ১৭ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। আশঙ্কাজনক অবস্থায় ৫ জনের চিকিৎসা চলছে হাসপাতালে। সৌদি আরবের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে টুইট করে ৮ ভারতীয়ের মৃত্যুর খবর জানানো হয়। আহত পাঁচ জনের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
মৃত ৮ ভারতীয়ের নাম জানানো হয়েছে। রজগোপালন, ফিরোজ খান পাঠান, রেশমা ফিরোজ খান পাঠান, দীপক কুমার, জামালউদ্দিন আরাক্কাভেট্টিল,কিরণ জনি, বাসুদেব এবং তিলকরাম জওহর ঠাকুর।
এঁরা সকলই ইদের ছুটি কাটিয়ে দুবাই থেকে ওমানে ফিরছিলেন। বাসটিতে মোট ৩১ জন যাত্রী ছিল। আহতদের মধ্যে আবার চারজন ভারতীয় বলে জানা গিয়েছে। বাসটি ওমানের সরকারি বাস বলে জানিয়েছে দুবাই প্রশাসন। দুর্ঘটনার পরেই সংস্থার তরফ থেকে সেই রুটের বাস পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications