বেআইনি ভাবে সীমান্ত টপকানোর চেষ্টা, মার্কিন রক্ষীদের গুলিতে নিহত ভারতীয় পরিবার
কানাডা থেকে মার্কিন মুলুকে বেআইনি ভাবে প্রবেশের চেষ্টা নতুন নয়। প্রায় প্রতিদিনই এই ঘটনা ঘটছে। কয়েকদিন আগেই কানাডা পুলিশ ৮ জনের দেহ উদ্ধার করেছে আমেরিকার সীমান্ত থেকে। তার মধ্যে এক ভারতীয় পরিবারও রয়েছে। সূত্রের খবর এরা বেআইনিভাবে আমেরিকায় প্রবেশ করার চেষ্টা করছিলেন।

বেআইনি ভাবে অনুপ্রবেশের চেষ্টা করায় মার্কিন রক্ষীরা গুলি চালায়। সেই গুলিতে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে ২টি শিশুও রয়েছে। কানাডার সেন্ট লরেন্স নদীতে পড়েছিল দেহগুলি। মৃতদের মধ্যে ভারতীয় পরিবারও রয়েছে। মৃত ৮ জনের মধ্যে একজন কানাডার বাসিন্দা এবং ১ জন রোমানিয়ার নাগরিক বলে জানাগিয়েছে। এক ভারতীয় মহিলাও মারা গিয়েছেন গুলিতে।
সম্প্রতি কানাডা এবং আমেরিকায় খালিস্তানপন্থীরা সুর চড়িয়েছেন। তাঁরা ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন। এমনকী এক ভারতীয় সাংবাদিককেও তীব্র আক্রমণ শানিয়েছিলেন তাঁরা। ভারতেও ইতিমধ্যে খালিস্থানী জঙ্গিরা মাথাচারা দিয়ে উঠেছে। আমেরিকা এবং কানাডায় ভারতীয় দূতাবাসে খালিস্তানপন্থীদের প্রতিবাদীদের বিক্ষোভ নিয়ে দুই দেশের দূতাবাসের প্রতিনিধিদের ডেকে তীব্র আক্রমণ শানিয়েছে।












Click it and Unblock the Notifications