৫৫ বছর বয়সে ৮৯ জন নাবালক নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত, ঘটনা কী? জানুন
ফ্রান্সে প্রকাশ্যে এসেছে শিউরে ওঠার মতো এক মামলা। ৭৯ বছর বয়সি এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, গত প্রায় ৫৫ বছরে তিনি ৮৯ জন নাবালককে ধর্ষণ এবং যৌন নির্যাতন করেছেন। ওই ব্যক্তির নাম জ্যাক লাভুগল (Jacques Laveugle)। ঘটনাটি সামনে আসার পরেই গোটা দেশে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

গ্রেনোবলের প্রসিকিউটর ইতিয়েন ম্যানটেউক্স (Grenoble prosecutor Étienne Manteaux) অভিযুক্তের নাম প্রকাশ করেন। যা ফ্রান্সে সচরাচর করা হয় না। তাঁর বক্তব্য যে, সম্ভাব্য আরও ভুক্তভোগীরা যাতে সামনে এগিয়ে আসতে পারেন, সেই কারণেই এইরকম সিদ্ধান্ত।
ফেব্রুয়ারি ২০২৪-এ লাভুগলের বিরুদ্ধে গুরুতর ধর্ষণ এবং নাবালকদের উপর যৌন হামলার তদন্ত শুরু হয়েছিল। গত বছরের এপ্রিল মাস থেকেই তিনি বিচারপূর্ব হেফাজতে রয়েছেন। তদন্তে জানা গিয়েছে যে, জীবনের বিভিন্ন সময়ে তিনি স্কুলে কাজ করেছেন। কখনও তিনি ব্যক্তিগত শিক্ষক ছিলেন আবার কখনও তিনি গুহা অনুসন্ধান গাইড হিসেবেও যুক্ত ছিলেন। ফ্রান্স ছাড়াও একাধিক বিদেশি দেশে শিক্ষকতা অথবা প্রশিক্ষকের কাজও করেছেন তিনি।
এই মামলার মোড় ঘুরিয়ে দেয় একটি ইউএসবি ড্রাইভ (USB drive)। যেখানে অভিযুক্তের নিজের লেখা ১৫ খণ্ডের একটি ডিজিটাল স্মৃতিকথা উদ্ধার হয়। পরিবারের এক সদস্য সেটি খুঁজে পাওয়ার পরে পুলিশের হাতে তুলে দেন। সেই নথি ঘেঁটে তদন্তকারীরা ১৯৬৭-২০২২ সালের মধ্যে ১৩ থেকে ১৭ বছর বয়সি অন্তত ৮৯ জন কিশোরের সন্ধান পেয়েছেন বলে দাবি।
লেখাগুলিতে ফ্রান্সের পাশাপাশি ভারত, সুইজারল্যান্ড, জার্মানি, মরক্কো, আলজেরিয়া, নাইজার, ফিলিপিন্স এবং নিউ ক্যালেডোনিয়ারও উল্লেখ রয়েছে বলে জানা গিয়েছে। মরক্কোতে দীর্ঘদিন টিউটর হিসেবে কাজ করার সময় অন্তত ১০ জনের উপর নির্যাতন করার সন্দেহ করা হচ্ছে তাঁর উপর। আলজেরিয়াতেও সেই একই ঘটনা। সেখানেও শিক্ষকতা করার সময় অন্তত দু'জনের উপর হামলার অভিযোগ রয়েছে।
তবে সমস্ত ভুক্তভোগীর পরিচয় এখনও স্পষ্ট হয়নি। বেশ কিছু নাম অসম্পূর্ণ থাকার কারণে পুলিশ হটলাইন চালু করেছে। সেইসঙ্গে অভিযুক্তের বিভিন্ন সময়ের ছবিও প্রকাশ করেছে পুলিশ।
এছাড়াও লাভুগল স্বীকার করেছেন যে, ক্যানসারে আক্রান্ত মাকে তিনি শ্বাসরোধ করে হত্যাও করেছিলেন। পরে ৯২ বছরের এক পিসিকেও খুন করেছেন বলেও অভিযোগ। কেন এই খুন করেছেন তিনি, তাও তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছে প্রসিকিউটর।
এখন ডিজিটাল প্রমাণই এই মামলার মূল চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি আলোচিত গিসেল পেলিকোট (Gisele Pelicot) মামলার মতো এখানেও একটি ডিজিটাল নথির দ্বারাই গোটা চক্র সামনে এনে দিয়েছে। এর ফলে ফ্রান্সে আবারও যৌন অপরাধ এবং তার তদন্ত প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications