রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন, কেন ভারতের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ এবারের সমাবেশ?

রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন, কেন ভারতের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ এবারের সমাবেশ?

রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন নিয়ে উত্তেজনা বাড়ছে গত কয়েক সপ্তাহ ধরেই। আগামী ২৪ সেপ্টেম্বরের এই সভায় যোগ দিতে ইতিমধ্যেই আমেরিকার উদ্দেশ্যে রওনা হতে শুরু করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা। ১০০ টিরও বেশি দেশ এই সমাবেশে যোগদান করতে চলেছে বলে জানা যাচ্ছে। যোগ দেবেন একাধিক দেশের বিদেশ মন্ত্রী, কূটনীতিকরাও।আগামী ২১ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সভা চলবে বলে জানা যাচ্ছে।

বড় ভূমিকা রাথতে চলেছেন জনসন

বড় ভূমিকা রাথতে চলেছেন জনসন

এদিকে ২১ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের মূল সম্মেলন।এদিকে জলবায়ু পরিবর্তন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে চলেছে এবার অধিবেশনে। নভেম্বরে গ্লাসগোতে ইউএন জলবায়ু সম্মেলনে উঠে আসা তথ্যের পর্যালোচনা হওয়ারও সম্ভাবনা রয়েছে এবারের সম্মেলনে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এই সপ্তাহে নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠকের সময় জলবায়ু পরিবর্তনের বিষয়ে "সুনির্দিষ্ট পদক্ষেপ" নেওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাবেন বলে খবর।

উঠতে পারে কোন কোন বিষয়

উঠতে পারে কোন কোন বিষয়

অন্যদিকে বাইডেনের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো হোয়াইট হাউস পরিদর্শন করবেন জনসন। তারপরেই যোগ দেবেন মূল সভায়। অন্যদিকে এবারের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও উপস্থিত থাকার কথা রয়েছে। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের সাথে সাথেই ভারত আন্তর্জাতিক বিষয়গুলিও জোরালোভাবে উত্থাপন করবে বলে জানা যাচ্ছে।

কী বলছেন রাষ্ট্রপুঞ্জের ভারতের স্থায়ী প্রতিনিধি

কী বলছেন রাষ্ট্রপুঞ্জের ভারতের স্থায়ী প্রতিনিধি

অন্যদিকে সদ্য সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপুঞ্জের ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস ত্রিমূর্তিও স্পষ্ট ভাবে বলেছেন জলবায়ু পরিবর্তনের সাথে সাথেই সন্ত্রাসবাদ করোনা ভ্যাকসিনের সমবণ্টনের বিষয়গুলিও জোরালো ভাবে তুলবে ভারত। আগামী ২৫ সেপ্টেম্বর এই অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে শুরুতে এই অধিবেশনের সভাপতিত্ব করছেন মালদ্বীপের বিদেশমন্ত্রী আবদুল্লাহ শহীদ।

কেন ভারতের কাছে বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ এবারের সভা ?

কেন ভারতের কাছে বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ এবারের সভা ?

অন্যদিকে ২১ সেপ্টেম্বর মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই অধিবেশনে অন্যান্য বিশ্ব নেতাদের উদ্দেশে বক্তব্য রাখবেন বলে জানা যাচ্ছে। এদিকে এবারের এই অধিবেশন ভারতের জন্য খুবই বিশেষ। কারণেই এবারেই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে ভারত। আর সেই কারণেই অন্যান্য মূল ইস্যুর পাশাপাশি অর্থনৈতিক মন্দা, নারীর ক্ষমতায়ন, সরকারে নারীদের অংশগ্রহণ, প্রভৃতি বিষয় নিয়ে বিশেষভাবে আলোচনা করা হবে ভারতের তরফে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+