৯৯টি দেশে একযোগে ৭৫ হাজারের বেশি সাইবার হামলা, আপনার কম্পিউটার সুরক্ষিত তো?
শুক্রবার রাতে ৯৯টি দেশে একযোগে ৭৫ হাজার সাইবার হামলা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের নানা সংস্থার উপরে র্যানসমওয়্যার (একধরনের ম্যালওয়ার) হামলা করা হয়েছে।
শুক্রবার রাতে ৯৯টি দেশে একযোগে ৭৫ হাজার সাইবার হামলা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের নানা সংস্থার উপরে র্যানসমওয়্যার (একধরনের ম্যালওয়ার) হামলা করা হয়েছে। মূলত টার্গেট করা হয়েছে রাশিয়া, ইউক্রেন ও তাইওয়ান।
সংবাদমাধ্যম সূত্রে খবর, র্যানসমওয়্যার-এর সাহায্যে একটি একটি কম্পিউটারের সমস্ত ফাইল ব্লক করে দেওয়া হয়। তারপরে সেই কম্পিউটারের মালিককে পুরো অবস্থা ফিরে পেতে মোটা টাকা জমা দিতে বলা হয়েছে।

এই র্যানসমওয়্যার-এর নাম 'WannaCry'। উইন্ডোজের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া হয়েছে। গত মার্চে একটি সিকিউরিটি প্যাচ ইন্টারনেটে ছাড়ে মাইক্রোসফট। যারা সেইসময়ে কম্পিউটার ও নেটওয়ার্ক আপডেট করেননি, তাদের কম্পিউটারই এই ধরনের হামলার কবলে পড়ার সম্ভাবনা।
জানা গিয়েছে, আক্রান্ত কম্পিউটার ও নেটওয়ার্কগুলিকে ছয় ঘণ্টা সময় দেওয়া হয়। তার মধ্যে পুরো টাকা না দিলে বা দেরি করলে ঘণ্টায় ঘণ্টায় টাকার অঙ্ক বাড়তে থাকবে।
রিপোর্ট অনুযায়ী ব্রিটেনের সংস্থাগুলিতে বড় ধরনের সাইবার হামলা হয়েছে। কম্পিউটারের নিয়ন্ত্রণ ফিরে পেতে ডিজিটাল মুদ্রা ব্যবস্থা 'বিট কয়েন' এর মাধ্যমে শ'য়ে শ'য়ে ডলার চাওয়া হয়েছে। বিশেষ করে টেলিকম, স্বাস্থ্য, যোগযোগ ব্যবস্থার মতো সাইটে হামলা বেশি হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলফ সার্ভিসও হামলার মুখে পড়েছে। তবে নির্দিষ্ট করে কোনও লক্ষ্যকে সামনে রেখে হামলা করা হয়েছে কিনা তা জানা যায়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications