পাকা হয়েছে চুক্তি, সেনার শক্তি বাড়াতে দ্রুত ভারতে আসছে রাশিয়ার এই অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল

পাকা হয়েছে চুক্তি, সেনার শক্তি বাড়াতে দ্রুত ভারতে আসছে রাশিয়ার এই অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল

সামরিক খাতে ইতিমধ্যেই ভারতের জন্য বড়সড় সাহা্য্য়ের হাত বাড়িয়ে দিয়েছে আমেরিকা। ভারতে এসেছে একাধিক অত্যাধুনকি শক্তিশালী কপ্টার, যুদ্ধবিমান সহ বিভিন্ন অস্ত্রের ভাণ্ডার। এবার ভারতের পাশে দাঁড়াতে দেখা গেল রাশিয়াকে। সূত্রের খবর, জরুরি প্রয়োজনে রাশিয়া থেকে ৭০ হাজার AK-203 অ্যাসল্ট রাইফেল কেনার চুক্তি করেছে ভারত। সম্প্রতি দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই চুক্তি প্রক্রিয়া সাড়া হয়েছে বলে জানা যাচ্ছে।

পাকা হয়েছে চুক্তি

পাকা হয়েছে চুক্তি

সূত্রের খবর, রাশিয়া থেকে আসা অস্ত্রের সিংহভাগই তুলে দেওয়া হবে বায়ুসেনার হাতে। কিছু থাকবে স্থল ও নৌসেনার হাতে। এদিকে ২০১৭ সালের অক্টোবরে ভারতীয় সেনা ৭ লক্ষ রাইফেল, ৪৪৬০০ কার্বাইনের ৪৪ হাজার লাইট মেশিন গান কেনা শুরু করেছিল। বিভিন্ন দেশ থেকে কেনা হচ্ছিল একাধিক অত্যাধুনিক রাইফেল। এবার সেই পালে নতুন হাওয়া লাগল রাশিয়া।

কি বলছেন প্রতিরক্ষা মন্ত্রী

কি বলছেন প্রতিরক্ষা মন্ত্রী

প্রসঙ্গত উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তির বিষয়ে ইতিমধ্যেই একাধিক তথ্য সংসদে পেশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অন্যদিকে ২০১৯ সালে রাশিয়ার সহায়তায় নিজ দেশেই অস্ত্র তৈরিতেও একাধিক বড় পদক্ষেপ নিয়েছিল ভারত। আমেঠির অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের কোরবা প্ল্যান্টে প্রায় সাড়ে ৭ লক্ষ রাইফেল বানানোর প্রক্রিয়াও দিয়েছিল ভারত। এমনকী এই কারখানার উদ্বোধনে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।

কি বলছে ওয়াকিবহাল মহল

কি বলছে ওয়াকিবহাল মহল

যদিও পরবর্তীতে বিভিন্ন অভ্যন্তরীণ কারণে এই কারখানায় অস্ত্র তৈরির কাজ খানিকটা থমকে যায়। এমতাবস্থায় সোর হাতে অত্যাধুনিক রাইফেল দিতে তাই আর দেরি করতে চাইছে না ভারত। সেই কারণেই রাশিয়া থেকে ৭০ হাজার AK-203 অ্যাসল্ট রাইফেল কেনার চুক্তি সেড়ে ফেলেছে ভারত, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

চালু হচ্ছে মেগা পদাতিক আধুনিকীকরণ কর্মসূচি

চালু হচ্ছে মেগা পদাতিক আধুনিকীকরণ কর্মসূচি

এদিকে সূত্রের খবর, ভারতীয় সেনাবাহিনীর তরফে দ্রুত একটি মেগা পদাতিক আধুনিকীকরণ কর্মসূচি চালু করা হচ্ছে। সরিয়ে ফেলা হচ্ছে একাধিক পুরনো অস্ত্রশস্ত্র। বদলে বিপুল সংখ্যক লাইট মেশিনগান, ব্যাটাল কার্বাইন এবং অ্যাসল্ট রাইফেলগুলি মজুত করা হচ্ছে। যুদ্ধ ক্ষেত্রে পুরনো অস্ত্রের পরিবর্তে নতুন অস্ত্র ব্যবহারের লক্ষেই মূলত এই কাজ করা হচ্ছে। এমচবস্থায় রাশিয়ার সঙ্গে নতুন অস্ত্র চুক্তি ভারতীয় সেনাকে যে নতুন কে অক্সিজেন জোগাবে তা আর বলার অপেক্ষা রাখে না।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+