ইন্দোনেশিয়ায় সমুদ্রতলে ভয়াবহ ভূমিকম্প, জারি করা হল সুনামি সতর্কতা

ইন্দোনেশিয়ায় (Indonesia) সমুদ্রতলে ভয়াবহ ভমিকম্প (earthquake)। রিখটার স্কেলে এর মাত্রা ৭.৬। জানিয়েছে আমেরিকার জিওলজিক্যাল সার্ভে। এর পরেই ইন্দোনেশিয়া জুড়ে সুনামি সতর্কতা (Tsunami warning) জারি করা হয়েছে। ভূপৃষ্ঠ

ইন্দোনেশিয়ায় (Indonesia) সমুদ্রতলে ভয়াবহ ভমিকম্প (earthquake)। রিখটার স্কেলে এর মাত্রা ৭.৬। জানিয়েছে আমেরিকার জিওলজিক্যাল সার্ভে। এর পরেই ইন্দোনেশিয়া জুড়ে সুনামি সতর্কতা (Tsunami warning) জারি করা হয়েছে। ভূপৃষ্ঠ থেকে ৫ কিমি গভীরে এই ভূমিকম্প হয় বলে জানা গিয়েছে।

সমুদ্রতলে ভূমিকম্প

সমুদ্রতলে ভূমিকম্প

ইন্দোনেশিয়ার পূর্ব নুসার টেঙ্গারার ফ্লোরস সাগরের তলদেশে এদিনের ভূমিকম্পটি হয়। ভূমিকম্পের অবস্থান মুমেরে শহরের ১০০ কিমি উত্তরে ১৮.৫ কিমি গভীরে, স্থানীয় সময় ৩.২০ নাগাদ।

ক্ষয়ক্ষতি সামান্যই

ক্ষয়ক্ষতি সামান্যই

তবে এদিনের ভূমিকম্পের মাত্রা বেশি হলেও, তার ক্ষয়ক্ষতির মাত্রা সামান্যই। কেননা তা হয়েছে সমুদ্রতলে। আমেরিকার ভূমিকম্প সতর্কতা কেন্দ্রের তরফে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে যেসব ভূমিকম্প হয়েছে, সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ গৌণ। কেননা ভূমিকম্পের জেরে সুনামি কিংবা ভূমিধসের কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে।

সুনামি সতর্কতা

সুনামি সতর্কতা

  • আমেরিকা ভিত্তিক সুনামি সতর্কতা কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের এপিসেন্টার থেকে ১ হাজার কিমির মধ্যে সুনামি হতে পারে।
  • ২০০৪ সালে সুমাত্রা উপকূলে বিধ্বংসী ৯.১ মাত্রার ভূমিকম্পের জেরে সুনামি হয়। এলাকা জুড়ে প্রায় ২ লক্ষ ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। এর মধ্যে ইন্দোনিশায়াতেই মৃত্যু হয়েছিল প্রায় ১ লক্ষ ৭০ হাজার মানুষের। ওই ঘটনাকে ইতিহাসের অন্যতম প্রাকৃতিক বিপর্যয় বলে বর্ণনা করা হয়েছিল।
  • ২০১৮ সালে লম্বক দ্বীপপুঞ্জে ভূমিকম্প আছড়ে পড়ে। পরের কয়েক সপ্তাহ জুড়ে একের পর এক ভূমিকম্প হয় সেখানে। সেই সময় ৫৫০ জনের মৃত্যু হয়েছিল। ওই বছরেই সুলেইসি দ্বীপপুঞ্জে ৭.৫ মাত্রার ভূমিকম্পের পরেই সুনামি হয়। সেই সময় প্রায় ৪৩০০ জনের মৃত্যু হয়েছিল।
প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ের কারণে ভূমিকম্প

প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ের কারণে ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় খুব কম সময়ের ব্যবধানে বারে বারে ভূমিকম্প এবং অগ্ন্যুৎপাত হয়ে থাকে। কেননা ইন্দোনেশিয়ার অবস্থান প্রশান্ত মহাসাগরীয় 'রিং অফ ফায়ার'-এর মধ্যে। টেকটোনিক প্লেটগুলির মধ্যে সংঘর্ষের কারণে তা জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ছড়িয়ে পড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+