১০ ঘন্টার ব্যবধানে ফের কম্পন! মোদীর সাহায্য ঘোষণার পরেই তুরস্কের পথে NDRF

গোটা দেশজুড়ে কান্নার আওয়াজ। ধ্বংসস্তুপের মধ্যে আটকে একের পর এক মানুষ। কেউ কারোর সন্তানকে খুঁজছেন তো কেউ আবার তাঁর প্রিয়জনকে। এই অবস্থায় ফের বড় কম্পন সে দেশে।

Turkey Earthquake News: ধ্বংসস্তুপের মধ্যে দিয়ে বেরিয়ে একের পর এক মৃতদেহ! চারপাশ জুড়ে শুধুই কান্নার আওয়াজ। কার্যত সকালের ভূমিকম্পের আতঙ্ক এখনও তাড়া করছে সে দেশের মানুষকে। আর এর মধ্যেই ফের কম্পন। মাত্র ১০ ঘন্টার ব্যবধান। ফের কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে।

যা নিয়ে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে বলে খবর। আতঙ্কে রাস্তায় নেমে এসেছে বহু মানুষ। শুধু তাই নয়, প্রাণ বাঁচাতে অনেকেই নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে গিয়েছেন।

ফের কম্পন তুরস্কে!

ফের কম্পন তুরস্কে!

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তুরস্কের দক্ষিণ-পূর্ব প্রান্ত কাহরামানমারাস প্রদেশের এলবিস্তান এলাকাতে এই কম্পন অনুভূত হয়েছে বলে খবর। কম্পনের মাত্রা 7.6 বলে জানা যাচ্ছে। এছাড়াও নতুন করে সিরিয়া, লাতাকিয়া এবং সিরিয়ার অন্যান্য প্রদেশেও নতুন করে ভূমিকম্প অনুভূত হয়েছে। কাহরামানমারাস এলাকা কম্পনের উৎপত্তিস্থল বলে জানা যাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, সবটাই আফটার শকের ফলে। এবং আরও কয়েক কম্পন অনুভূত হতে পারে। ফলে যতটা সম্ভব সবাইকে নিরাপদে থাকার বার্তা দেওয়া হচ্ছে।

মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২০০

মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২০০

তবে নতুন করে কম্পনে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। এমনকি হতাহতের খবরও স্পষ্ট নয়। তবে ঘটনার পর স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, মানুষজন রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছে। অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্যে ছোটাছুটি করতেও দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে তুরস্ক এবং সিরিয়াতে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী দুই দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২০০। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

তুরস্কে যাচ্ছে এনডিআরএফ

তুরস্কে যাচ্ছে এনডিআরএফ

ইতিমধ্যে তুরস্ক নিয়ে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শক্তিশালী ভূমিকম্পের কারণে যে ভাবে মানুষের মৃত্যু হয়েছে এবং সম্পত্তির ক্ষতি হয়েছে তাতে তিনি ব্যথিত বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়িয়ে টুইটে সমবেদনা জানিয়েছেন তিনি। একই সঙ্গে কম্পনে আহত মানুষের দ্রুত আরোগ্য কামনাও প্রধানমন্ত্রী তাঁর টুইটে করেছেন। পাশাপাশি সবরকম ভাবে সাহায্যের আশ্বাসও প্রধানমন্ত্রী দিয়েছেন। আর এরপরেই এনডিআরএফের দুটি টিমকে তুরস্কে পাঠানো হচ্ছে বলে খবর। একই সঙ্গে খাবার-ওষুধ পাঠানো হচ্ছে বলেও জানা যাচ্ছে।

শতাব্দীর ভয়ঙ্করতম বিপর্যয়

শতাব্দীর ভয়ঙ্করতম বিপর্যয়

বলে রাখা প্রয়োজন, শতাব্দীর ভয়ঙ্করতম বিপর্যয় দেখল তুরস্ক আর সিরিয়া। গত কয়েক মাস ধরেই এশিয়া মহাদেশের একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হচ্ছে। ভূবিজ্ঞানীরা আগেই সতর্ক করেছিলেন বড় কোনও বিপর্যয় অপেক্ষা করছে। সেটা হয়েছে বটে। সোমবার ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কর দক্ষিণভাগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+