ক্যালিফোর্নিয়ায় তীব্র ভূমিকম্প! আতঙ্কিত এলাকাবাসী
ক্যালিফোর্নিয়ায় তীব্র ভূমিকম্প! আতঙ্কিত এলাকাবাসী
ক্যালিফোর্নিয়া কেঁপে উঠল তীব্র ভূমিকম্পে। রিখটার স্কেলে, কম্পনের তীব্রতা ছিল ৭.১। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এই ঘটনায় আপাতত কোনও হতাহতের খবর নেই। তবে এই মুহূর্তে আতঙ্কের ছায়া গোটা এলাকা জুড়ে।

জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ক্যালিফোর্নিয়া থেকে ৪০ মাইল দূরে ছিল। শনিবারের এই ভূমিকম্প ৪ জুলাইয়ের পর আরও এক ভূমিকম্প ছিল। প্রসঙ্গত ৪ জুলাইয়ে ক্যালিফোর্নিয়ায় যে ভয়াবহ কম্পন দেখা যায়, তা গত ২০ বছরে দেখেনি এই এলাকা। সেদিনের ভূমিকম্পে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে নেভাদার বিস্তীর্ণ এলাকা কম্পনে কেঁপে ওঠে।
জানা গিয়েছে, গত ১০ দিনে এই নিয়ে ছোট বড় মিলিয়ে ১৭০০ বার কম্পন অনুভূত হয়েছে এলাকায়। যে ঘটনায় রীতিমতো ত্রস্ত এলাকাবাসী। এর আগে মোজাবে মরুভূমি ভূমিকম্পের উৎসস্থল হিসাবে উঠে আসে। যে ঘটনায় নিকটবর্তী এলাকার দুটি বাড়িতে আগুন লেগে যায়।












Click it and Unblock the Notifications