Johannesburg Building Fire: জোহানেসবার্গের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৬৩, আহত ৪০
বৃহস্পতিবার ভোরে দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গের একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন ৪০ জনের বেশি মানুষ। তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। তাই অগ্নিকাণ্ডের জেরে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র মারফত জানা গিয়েছে, বহুতলে আগুন লাগার খবর পেয়েই দমকল বাহিনী সেখানে পৌঁছে যায়। তাঁরা দ্রুতই শুরু করে দেয় আগুন নেভানোর কাজ। পাশাপাশি তাঁরা উদ্ধারকাজও শুরু করে। এখনও চলছে সেই উদ্ধার কাজ।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় জোহানেসবার্গের জরুরিকালীন সার্ভিসের মুখপাত্র রবার্ট মালুদজি জানান, আজ ভোর রাতে ওই বহুতলে আগুন লেগেছে। পাঁচতলা একটি বহুতলে আগুন লাগে। ওই বহুতলের ভিতরে যাঁরা ছিলেন তাঁদের সরিয়ে আনা হয়েছে। চলছে আগুন নেভানোর কাজ। এখন পর্যন্ত ৬৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় আহত হয়েছে ৪৩ জন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে বলেও জানান তিনি।
দমকল বাহিনী থেকে জানিয়েছে, আগুন প্রায় নিভিয়ে ফেলা রয়েছে। তবে বহুতল থেকে এখনও কালো ধোঁয়া বেরোচ্ছে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও জানা জানা যায়নিও। তাঁরা এও জানায়, বহুতলের অনেক ঘরের জানলায় কাপড়, চাদর ঝুলছে, সেটা তাঁরা নিজেদের বাঁচাতে না দরকারি কাগজ নীচে নামানোর জন্য চেষ্টা করছিলেন, তাও এখনও জানা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, এই বহুতলে ২০০ জনের বেশি মানুষ থাকেন। রবার্ট মালুদজি বলেন, যারা নিহত হয়েছেন তাদের মধ্যে একজন শিশুও রয়েছে। এখানে একটি অনুষ্ঠান চলছিল, যে কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যে যারা এই ঘটনায় আহত হয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে অনেকের অবস্থাতেই আশঙ্কাজনক।












Click it and Unblock the Notifications