টানা ৭ ঘণ্টা স্কুল বাসে আটকে থেকে ৬ বছরের শিশুর মৃত্যু

এই বছরই প্রথম স্কুলে ভর্তি হয়েছিল ফারহান। দুবাইয়ে বসবাস করলেও আদতে সে কেরলের বাসিন্দা।

এই বছরই প্রথম স্কুলে ভর্তি হয়েছিল ফারহান। দুবাইয়ে বসবাস করলেও আদতে সে কেরলের বাসিন্দা। কুন্নুর জেলায় বািড় তাঁদের। দীর্ঘদিন ধরেই দুবাইয়ে বসবাস করে তাঁর পরিবার। ইসলামিক সেন্টার স্কুলের ছাত্র ফারহান প্রতিদিনই স্কুল বাসে করেই বাড়ি ফিরত। কিন্ত শনিবার বাসের মধ্যেই ঘুমিয়ে পড়ে শিশুটি। সকে নিয়ে স্কুলে পৌঁছে যায়। সকলে নেমে গেলেও ফারহান বাসের মধ্যই ঘুমিয়ে ছিল। চালকও দেখতে পায়নি তাকে। খোঁজ নেয়নি স্কুল কর্তৃপক্ষও।

টানা ৭ ঘণ্টা স্কুল বাসে আটকে থেকে ৬ বছরের শিশুর মৃত্যু

বিকেল ৩টে নাগাদ ছুটির সময় বাস বের করতে গিয়ে চালক অচৈতন্য অবস্থায় ছাত্রটিকে উদ্ধার করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানান শিশুটির মৃত্যু হয়েছে। প্রচণ্ড গরমে টানা কয়েক ঘণ্টা আটকে থেকে নাকি অন্য কোনও কারণে শিশুটির মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। মৃতদেহ ফরেন্সিক তদন্তের জন্য পাঠানো হয়েছে।

এর আগে ২০১৪ সালে আবু ধাবিতে এরকমই একটি ঘটনা ঘটেছিল। সেখানেও স্কুল বাসে আটকে থেকেই মৃত্যু হয়েছিল একটি শিশুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+