বাংলাদেশে ভূমিকম্পের কারণে মৃত ৬ জন! ধসে পড়ল বহুতলের রেলিং, চাপা পড়ে মৃত্যু ডাক্তারি পড়ুয়ারও, আহত অনেকে
আজ সকালে বাংলাদেশে ৫.৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। সকাল ১০:০৮ মিনিটে বাংলাদেশের নরসিংদী এলাকা থেকে ১৩ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম সহ আরও ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। রাজধানী ঢাকাতেও এই কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশে এরকম তীব্র ভূমিকম্পের কারণে মারা গেছে ছয় জন মানুষ। প্রাথমিক পুলিশ তথ্য অনুসারে কমপক্ষে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। কিন্তু পরে কেবল রাজধানী ঢাকাতেই ছয়জনের মৃত্যুর খবর এসেছে। যার মধ্যে, একটি বাড়ির ছাদ ও দেয়ালের কিছু অংশ ধসে তিনজন নিহত হয়েছেন এবং রাজধানী ঢাকার কসাইটুলি এলাকায় একটি বহুতলের রেলিং ভেঙে তিনজন পথচারী পিষ্ট হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি মানুষ। সেই দেশের এক সংবাদমাধ্যম জানিয়েছে যে, এই ভয়ঙ্কর ভূমিকম্পের কারণে রাজধানী ঢাকার কসাইটুলি এলাকায় একটি বহুতলের রেলিং ধসে পড়ে। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন কিছু মানুষ। ধসে পড়া রেলিংয়ের কিছু অংশ তাঁদের মাথায় পড়ে। কিছু মানুষ আহত হন।

তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ এবং গাজীপুরের তাজউদ্দীন মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। মৃতদের মধ্যে রয়েছেন এক ডাক্তারি পড়ুয়াও। ঘটনাটি যে জায়গায় ঘটেছে সেখানে ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে। সেখানে দমকল এবং পুলিশও পৌঁছেছে। মৃত সেই ডাক্তারি পড়ুয়ার নাম রাফিউল ইসলাম। তিনি ঢাকা মেডিক্যাল কলেজের ছাত্র ছিলেন। দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছিলেনা তিনি। তবে মৃতদের মধ্যে বাকিদের পরিচয় পাওয়া যায়নি এখনও।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে যে, নরসিংদী জেলা হাসপাতালেও আহতদের মধ্যে অনেকেই ভর্তি রয়েছেন। আহতদের মধ্যে তিন জনের পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ার কারণে ঢাকা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে তাঁদের।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications